নবনির্বাচিত এমপি ফরিদ আহমেদ মানিককে চাঁদপুর প্রেস ক্লাবের ফুলেল শুভেচ্ছা
চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফসহ নেতৃবৃন্দ। শুক্রবার রাতে শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবনে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় হয়।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফের সার্বিক আয়োজনে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি জালাল চৌধুরী, বি এম হান্নান, ইকবাল হোসেন পাটোয়ারী, গিয়াসউদ্দিন মিলন, রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহীন, মির্জা জাকির, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন, সিনিয়র কার্যনির্বাহী সদস্য মুনির চৌধুরী, বর্তমান কমিটির সহ-সভাপতি শওকত আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম, ইব্রাহিম রনি, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, আপ্যায়ন, সমাজকল্যাণ সম্পাদক সেলিম রেজা, কার্যনির্বাহী সদস্য আলম পলাশ, ফারুক আহম্মদ, নেয়ামত হোসেন।
এ সময় কার্যনির্বাহী কমিটির সদস্যরা নবনির্বাচিত এমপিকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন। এ সময় উপস্থিত সাংবাদিকরা তাঁকে বিজয়ের জন্য অভিনন্দন জানান এবং চাঁদপুরের উন্নয়ন, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
নিজস্ব প্রতিবেদক
১৩ ফেব্রুয়ারি ২০২৬