চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়৷
সংগঠনের সভাপতি ডাঃ মোবারক হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক জি এম শাহীন এর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ শুক্রবার সন্ধ্যায় মনিরা ভবনে শুভেচ্ছা বিনিময় করেন৷
এ সময় সংগঠনের বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত সংসদ সদস্য সেবার মনোভাব নিয়ে মানুষের কল্যাণে কাজ করার জন্যে সবাইকে আহবান জানান৷ পাশাপাশি নির্বাচনে সমথর্ন ও ভোট দেয়ায় ধন্যবাদ জানান৷
স্টাফ রিপোর্টার/
১৩ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur