চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক এর সাথে ফুলেল শুভেচছা জানান মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠন। বুধবার (২৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় চাঁদপুর মনিরা ভবনে শেখ ফরিদ আহমেদ মানিক এমপিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুলক বাদল, পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডাক্তার শোয়েব, পৌর বিএনপি সাধারণ জাকির হোসেন প্রধান শিক্ষক হোক সম্পাদক জাকির হোসেন প্রধান, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের আহবায়ক মুজাহিদুল ইসলাম কিরণ, পৌর যুবদলের আহ্বায়ক মুজিবুর রহমান সরকার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জহিরুল হক জহির, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক কামাল উদ্দিন বিপ্লব।
এ সময় তারা নবনির্বাচিত সাংসদ বলেন,বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মোতাবেক এলাকার উন্নয়নে সবাইকে সাথে নিয়ে কাজ করতে হবে। দলের বদনাম হয় এমন কোনো কাজ করা যাবে না। করলেই সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এলাকার উন্নয়ন, সংগঠনের কার্যক্রম শক্তিশালীকরণ ও জনগণের প্রত্যাশা পূরণে একসঙ্গে কাজ করতে হবে।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
২৫ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur