ভোটকেন্দ্রে ধূমপান নিষিদ্ধ : ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের সব ভোটকেন্দ্রকে ধূমপানমুক্ত রাখার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে,কোনো ভোটকেন্দ্রে ধূমপান করা যাবে না। শনিবার ৭ ফেব্রুয়ারি ইসির সিনিয়র সহকারী সচিব মো.শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভোটদান কেন্দ্রগুলোকে ধূমপানমুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।
৮ ফেব্রুয়ারি ২০২৬
এ জি +