কচুয়ায় হাডাহাড্ডি লড়াই হবে ধানের শীষ ও দাড়িপাল্লার

সারাদেশের ন্যায় আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। চাঁদপুর-১ কচুয়া আসনে মোট ৫ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। এরা হচ্ছেন, বিএনপি মনোনীত প্রার্থী ড. আ ন ম এহছানুল হক মিলন (ধানের শীষ), জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী (দাড়িপাল্লা), বৃহত্তর সুন্নি জোটের মনোনীত প্রার্থী মোহাম্মদ নাসির উদ্দিন মাহমুদ (মোমবাতি), জাতীয় পার্টির মনোনিত প্রার্থী মো: হাবিব খান (লাঙ্গল) গণফোরামের প্রার্থী মুহাম্মদ আজাদ হোসেন (উদিয়মান সূর্য)।
জেলার হেভিওয়েট আসন হিসেবে পরিচিত কচুয়ায় মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৫২ হাজার ৫৮০ জন। তন্মধ্যে পুরুষ ১ লক্ষ ৮২ হাজার ৩৭০ জন ও মহিলা ভোটার ১ লক্ষ ৭০ হাজার ২০৭ জন ও হিজড়া ভোটার ৩ জন। নির্বাচনে ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলায় মোট ভোট কেন্দ্র ১১০ টি। মোট ভোট কক্ষের সংখ্যা ৬৩৬টি (তন্মধ্যে স্থায়ী ভোট কক্ষ ৬২২ ও ১৪টি অস্থায়ী)। জেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান খলিফার স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে কচুয়ায় ১১০টি কেন্দ্রের মধ্যে ১১টি কেন্দ্রকের অধিক ঝুকিপূর্ণ কেন্দ্র হিসেবে ধরা হয়েছে। কেন্দ্রগুলো হচ্ছে, হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মালচোঁয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪৫নং ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ কেন্দ্র, ৪৫নং ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মহিলা ভোট কেন্দ্র, চৌমহনী ডি.এস আলিম মাদ্রাসা, মনপুরা সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জগৎপুর উচ্চ বিদ্যালয়, চক্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিপলকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পনশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এদিকে এ আসনে বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং দুজনের মধ্যেই একজন সংসদ সদস্য নির্বাচিত হয়ে কচুয়ার অভিভাবক হবেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৯ ফেব্রুয়ারি ২০২৬