Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ধানের শীষের বিজয় নিশ্চিত করে ঘরে ফিরতে হবে: লায়ন হারুনুর রশিদ
ধানের শীষের

ধানের শীষের বিজয় নিশ্চিত করে ঘরে ফিরতে হবে: লায়ন হারুনুর রশিদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও প্রচারণা জোরদার করেছেন প্রার্থী লায়ন মোঃ হারুনুর রশিদ। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল থেকে বিকেল পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধভাবে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করে ঘরে ফিরতে হবে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পথসভা ও গণসংযোগে অংশ নেন তিনি।

লায়ন হারুনুর রশিদ বলেন, আগামীর বাংলাদেশকে সমৃদ্ধশালী ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার বিকল্প নেই। তিনি দাবি করেন, তারুণ্যের প্রত্যাশা ও দেশের ভবিষ্যৎ উন্নয়নের লক্ষ্য সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, ধানের শীষ প্রতীক উন্নয়ন, অগ্রগতি ও জনগণের কল্যাণের প্রতীক। এই প্রতীকে ভোট দিলে দেশ উন্নয়নের শিখরে পৌঁছাবে এবং মানুষের জীবনমানের উন্নয়ন সম্ভব হবে। একই সঙ্গে তিনি বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কথা তুলে ধরে ভোটারদের সমর্থন কামনা করেন।

গণসংযোগকালে স্থানীয় নেতাকর্মীরা প্রার্থীর পক্ষে ব্যাপক প্রচারণা চালান এবং ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সাড়া ও উপস্থিতি লক্ষ্য করা যায় বলে সংশ্লিষ্টরা জানান।

প্রতিবেদক: শিমুল হাছান,
৮ ফেব্রুয়ারি ২০২৬