‘ধানের শীষকে ঐক্যবদ্ধ পুরান বাজারবাসী বিপুল ভোটে বিজয়ী করবো’

দীর্ঘ ১৭ বছর পর একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের দিকে হাঁটছে দেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর -৩ সদর আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে ঐক্যবদ্ধ পুরাণ বাজারবাসী বিরাট নির্বাচনী মিছিল করেছে।বৃহস্পতিবার(৫ ফেব্রুয়ারি) বাদ আছর লোহারপুল এলাকা থেকে ধানের শীষের মিছিলপি বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক হাজী মো. শাহজালাল শেখ,জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার জহির উদ্দিন বাবরসহ ১ থেকে ৪ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মানিক ভাইয়ের সালাম নিন, ধানের শেষে ভোট দিন। এই স্লোগানে হাতে ধানের শীষের প্লে কার্ড নিয়ে নির্বাচনী মিছিলটি রয়েজ রোড, পলাশের মোড়,নিতাইগঞ্জ,অটো স্ট্যান্ড,মসজিদ পট্টি,আড়তপট্টি,তামাকপট্টি,ফলপট্টি,মাছ বাজার, পুরাতন ফায়ার সার্ভিস মোড়,হরিসভা, পশ্চিম শ্রীরামদী,মধ্যশ্রীরামদী দিয়ে ঝিল্লুর মার্কেটের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

নেতৃবৃন্দ বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনা নিয়ে চাঁদপুর তিন সদর আসনে ধানের শীষের প্রার্থী আমাদের প্রিয় নেতা শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি আমাদের এলাকার গর্বিত সন্তান। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করবো এবং ধানের শীষকে ঐক্যবদ্ধ পুরানবাজারবাসী বিপুল ভোটে বিজয়ী করবো। নিরাপদ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ায় অংশ নেব, কেননা আমরাই ধারণ করি ‘করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।

মিছিলে বিএনপি নেতা ফরিদ আহমেদ বেপারি, আনিছ বেপারি, আসলাম তালুকদার, তাছির বেপারি,দুলাল খান,আবু কালাম,মিশন বেপারি, সৈয়দ আহমদ,খালেক খান,শ্রমিকদলের আনামিয়া, যুবদল নেতা সুমন বেপারি,স্বেচ্ছাসেবক দল নেতা
কাউছার,মহিলা দলের ঈশিতা মাসুদ,২ নং ওয়ার্ড বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক নাছির গাজীসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপির যুবদল, ছাত্রদল মহিলা দল,শ্রমিক দলসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: কবির হোসেন মিজি/
৫ ফেব্রুয়ারি ২০২৬