চাঁদপুর জেলা শহর থেকে নিয়মিত প্রকাশিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকা পরিবারের উদ্যোগে ঘরোয়া পরিবেশে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে৷
বুধবার (৪ মার্চ) বিকাল সাড়ে ৫টায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে পত্রিকার প্রধান সম্পাদক এম আই মমিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি এবং পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকে যারা ইফতার৷ মাহফিলে এসেছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি৷ আজকে অনুষ্ঠানটি সংক্ষিপ্ত ঘরোয়া পরিসরে করেছি। দৈনিক চাঁদপুর খবর পত্রিকা ২০বছর অতিক্রম করেছে। নিয়মিত প্রকাশনা ধরে রেখেছি৷ পত্রিকা নিয়মিত প্রকাশ করা খুবই চ্যালেঞ্জিং। সংবাদ মাধ্যম হল সমাজের দর্পন। চাঁদপুর প্রেস ক্লাব সাংবাদিকদের কল্যাণে কাজ করছে,সামাজিক ও মানবতার কল্যাণে কাজ করছে। চাঁদপুর প্রেস ক্লাব একটি ঐক্যবদ্ধ প্রতিষ্ঠান। সাংবাদিকতা স্বাধীন পেশা।
পত্রিকার বার্তা সম্পাদক মাওলানা আহম্মদ উল্ল্যাহর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও পত্রিকার উপদেষ্টা শেখ মহিউদ্দিন রাসেল।
দৈনিক চাঁদপুর খবর পত্রিকার পরিবারের সাংবাদিক, সুধীজন, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, চীফ রিপোর্টার সাইদ হোসেন অপু চৌধুরী, সহকারি সম্পাদক মো: শওকত করিম, যুগ্ম সম্পাদক মো: রানা সরকার, সহ-সম্পাদক এম আই দিদার, সিনিয়র স্টাফ রিপোর্টার গাজী মো: ইমাম হাসান, সিনিয়র স্টাফ রিপোর্টার মো: মাসুদ হোসেন।
ইফতার মাহফিলে অংশগ্রহন করেন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো,: আবুল কালাম আজাদ, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: মোশারফ কারী, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মোস্তফা মিজি, ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো: সফিক কারী, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর আলম খান, সাধারণ সম্পাদক মো: আব্দুল আজিজ মিজি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: মজিব কারী, স্বেচ্ছাসেবক দলের নেতা মো: শওকত কারী, বাংলাদেশ রেলওয়ে কর্মকর্তা মো: সোলেমান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: দিদার হোসেন মিজি, সহকারি শিক্ষক মো: কবির চৌধুরী, সমাজসেবক মো: মোস্তফা মিজি, সমাজসেবক মো: আবুল কাসেম কারী, শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো: রবিউল আউয়াল রবি গাজী,বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর মিজি, মো: জসিম মিজি, জিলানী চিশতী কলেজের অফিস সহকারি মো: মেহেদী হাসান, রিয়াদ প্যাথলজির মো: সিরাজ, পত্রিকার ম্যানেজার মানিক দাস, অফিস সহকারি মো: হযরত আলী সহ অন্যান্যরা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার প্রধান সম্পাদক এম আই মমিন খান।
অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বার্তা সম্পাদক মাওলানা আহম্মদ উল্ল্যাহ।
প্রতিবেদক: অপু চৌধুরী/
৪ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur