দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে: মানিক এমপি
গৃহহীন, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও দূর্যোগ মন্ত্রনালয়ের বরাদ্দকৃত চাল বিতরণ করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। শনিবার (২০ জুন) সকাল ১০টায় চাঁদপুর পৌর পাঠাগার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি ৪৯০টি পরিবারের হাতে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি সকলকে দুর্যোগ মোকাবিলায় সচেতন থাকার আহ্বান জানান।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহাজালাল মিশন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
স্টাফ করেসপন্ডেট/ ২০ জুন ২০২৬