দু’বাস দ্বন্দে কচুয়া-ঢাকা সড়কে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

চাঁদপুরের কচুয়া-গৌরিপুর সড়কের ঢাকাগমী আল-আরাফাহ এক্সপ্রেস পরিবহন বাস বন্ধ করে দেয়ায় সুরমা বাস ও আল-আরাফাহ এক্সপ্রেস বাস শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বে চাঁদপুর-কুমিল্লা ও কচুয়া- ঢাকা আঞ্চলিক মহা-সড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা।
মঙ্গলবার (০৫ মে) সকালে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে জগতপুর নামে স্থানে সুরমা বাস শ্রমিকরা আল আরাফাহ এক্সপ্রেস বাস বন্ধ করে দেয়। পরে আল-আরাফাহ বাস শ্রমিকরা পাল্টা ওই সড়কের কালিয়াপাড়া নামের স্থানে অন্যান্য পরিবহনের বাস গুলো বন্ধ করে দেয়। এতে প্রায় তিন ঘন্টা মহাসড়ক বন্ধ থাকায় পথচারীর যাত্রীরা ভোগান্তিতে পড়েন। স্থানীয়রা জানান, হাজীগঞ্জ-কচুয়া-গৌরীপুর সড়কের আল আরাফা এক্সপ্রেস বাসের পারমিট না থাকায় বন্ধ করে দিয়েছে পুলিশের সার্জেন। ওই ঘটনার সূত্র ধরে, সুরমা পরিবহনের হাজীগঞ্জ বাস কাউন্টার ৫০টি অধিক বাস আটকিয়ে রেখেছেন আল আরাফাহ এক্সপ্রেস পরিবহনের শ্রমিকরা। সুরমা ও আল আরাফাহ দুই বাস পরিবহনের দ্বন্দ্বে চরম উত্তেজনা বিরাজ করছে। চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে শ্রমিকরা বাস বন্ধ করে দেয়ায় আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।
কচুয়া সুরমা বাস কাউন্টারে যাত্রীরা বলেন, হঠাৎ আজকে সুরমা বাস বন্ধ হওয়ায় আমরা বিপাকে পড়েছি। ৪শ থেকে ৬শ টাকা করে অন্যান্য গাড়িতে ভাড়া দিয়ে ঢাকা যেতে হচ্ছে। এগুলো দেখার কেউ নেই।
চাঁদপুর-কুমিল্লা-আঞ্চলিক মহাসড়কের পদ্মা পরিবহনের বাসের যাত্রীরা জানান, হাজীগঞ্জ-কচুয়া ও গৌরীপুর সড়কের সুরমা ও আল আরাফাহ এক্সপ্রেস পরিবহনের বাস চলাচলের পারমিট নিয়ে দ্বন্দ্ব। চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে কোন সমস্যা নেই, তাহলে এই সড়ক বন্ধ করে দেয়ার কারণ কি। আমরা বাসটি সড়কে প্রায় দুই ঘন্টা ধরে একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এগুলো প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন কি দেখে না। সুরমা বাসের শ্রমিক ও ড্রাইভার জানান, কচুয়া- সাচার ও গৌরীপুর সড়কে আল আরাফাহ বাসের কোন পারমিট নেই। এদের বাস পুলিশের সার্জন অফিসার বন্ধ করে দিয়েছে। গত ১ মে হাজীগঞ্জ-সুরমা বাস কাউন্টারে ৫০টি অধিক বাস আটকে দিয়ে আমাদের শ্রমিকদের উপর নির্যাতন ও মোবাইল টাকা পয়সা নিয়ে যায় আল আরাফাহ এক্সপ্রেস পরিবহনের শ্রমিক ও বহিরাগত লোকজন।
আমাদের সাথে আল-আরাফাহ এক্সপ্রেস পরিবহনের সাথে কোন দ্বন্দ্ব নেই। কেনো আমাদের বাস বন্ধ করে দিয়েছে এবং আমাদের শ্রমিকদের উপর হামলা করেছে এটার সুষ্ঠু বিচার দাবি করছি। আল আরাফাহ এক্সপ্রেস পরিবহনের ড্রাইভার ও শ্রমিকা জানান, আমরা দুই বছর ধরে হাজীগঞ্জ-কচুয়া- সড়কে যাত্রীবাহী বাস চলাচল করে আসছি। হঠাৎ আমাদের বাসগুলো সুরমা বাস মালিকপক্ষের লোকজন বন্ধ করে দেয়ায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। আমরা চাই দুই পরিবহনের মালিক পক্ষরা দ্রুত বিষয়টি সমাধান করার জন্য অনুরোধ রইল।
এ ব্যাপারে কচুয়া থানার ওসি মোঃ আজিজুল ইসলাম বলেন, চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বাস চলাচল স্বাভাবিক করার জন্য চাঁদপুর পুলিশ সুপার মহোদয় হাজীগঞ্জ বাস কাউন্টারে পরিদর্শনে আসছেন। সুরমা ও আল আরাফাহ এক্সপ্রেস পরিবহনের লোকজনের সাথে মধ্যস্থ করেছেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৬ মে ২০২৬