জামায়াত আমির ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ের একটি নির্ভরশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, রোববার সন্ধ্যা ৭টায় তারেক রহমান জামায়াতের আমিরের বাসায় যাবেন। এরপর ৮টায় যাবেন নাহিদ ইসলামের বাসায়। তারেক রহমান নির্বাচন পরবর্তী সৌজন্য বিনিময়ে জন্য তাদের সঙ্গে দেখা করতে যাবেন বলে সূত্রটি জানায়।
এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফল অনুযায়ী, ২৯৭ আসনের মধ্যে বিএনপি জয় পেয়েছে ২০৯টি আসনে। জোটের শরিকেরা পেয়েছে আরও ৩টি আসন। সব মিলিয়ে পরবর্তী সংসদে বিএনপি জোটের আসনসংখ্যা দাঁড়াচ্ছে ২১২। তবে আরও দুটি আসনে জয়লাভের সম্ভাবনা আছে বিএনপির। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ও তাদের শরিকরা পেয়েছেন ৭৭টি আসন। তাছাড়া বাকি ৮টি আসনের জয়ী হয়েছেন স্বতন্ত্রসহ অন্যান্য প্রার্থীরা।
তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান মির্জা ফখরুলেরতারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান মির্জা ফখরুলের
বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি দিনভর ভোটগ্রহণ শেষে পর্যায়ক্রমে এসব আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।
নিজস্ব প্রতিবেদক/
১৪ ফেব্রুযারি ২০২৬