তারেক রহমান প্রধানমন্ত্রী হলে সবার ভাগ্য উন্নয়ন হবে: শেখ ফরিদ আহমেদ মানিক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ও পৌর ৩নং ওয়ার্ডের গণসংযোগ ও উঠান বৈঠক করেন চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। গতকাল বুধবার (৪ জানুয়ারী) সকাল থেকে রাত পর্যন্ত তিনি এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি ব্যাপক গণসংযোগ, মতবিনিময় ও উঠান বৈঠকে অংশ নেন।

উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমি আপনাদের লক্ষ্মীপুর ইউনিয়নের ছাওয়াল। আজ আপনাদের কাছে এসেছি ভোট চাওয়ার জন্য নয়, দোয়া চাওয়ার জন্য। কোদাল সবসময় বুকের দিকে টানে। তাই আমি মনে করি আপনারা এলাকার সন্তানের দিকেই টানবেন। ঢাকা ১৭ আসনের এক প্রার্থী সেনাবাহিনীর সাথে উদ্বুত ভাষায় কথা বলতে দেখেছি। যা এদেশের মানুষের কাম্য করে না। যারা সেনাবাহিনীর, নৌবাহিনীর ও বিমান বাহিনীকে নিয়ে কথা বলবে তারা ইন্ডিয়ার গুপ্তদালাল।

সবার আগে বাংলাদেশে। লক্ষ্মীপুর ইউনিয়ন ধানের শীষের ঘাঁটি। ধানের শীষে বিপুল ভোটে জয়লাভ করতে পারি তাহলে অনেক কাজ আমরা করতে পারবো। বিশুদ্ধ পানি শোধনাগার তৈরির জন্য আমরা কাজ করতেছি। ভোটার যেন বাড়িতে না থাকে, সবাইকে অনুরোধ করবেন আপনারা ভোট দেওয়ার জন্য।

তিনি আরো বলেন, আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশে এসে প্রথমে মাটি ছুয়েছে। তিনি তখন বলেন আমার এদেশের মাটির টানে আমি এসেছি আমার দেশে। আপনারও তো সবাই জানেন আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচন। নিবাচনের দিন সকাল সকাল গিয়ে আপনারা আপনাদের আমানত ধানের শেষে ভোটটা দিয়ে আসবেন।

তিনি আরো বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দুর্নীতিমুক্ত লক্ষ্মীপুর ইউনিয়ন তৈরি করার চেষ্টা করব। এ ইউনিয়নে ক্লিনিক স্থাপন করা হবে। এটি হবে স্বাস্থ্য সেবা ক্লিনিক। স্থানীয় ক্লিনিকে সবাই সেবা নিতে পারবেন। আমি হলাম ধানের শীষের প্রতিনিধি। তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হলে সবার ভাগ্য উন্নয়ন হবে।

ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক সকাল পৌনে ১০টায় লক্ষ্মীপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ডের শাহাজাহান কবিরাজের ব্রিজ থেকে গণসংযোগ শুরু করেন। এরপর তিনি সকাল সোয়া ১০টায় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ঘারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উঠান বৈঠক, সকাল ১১টায় ইউনিয়নে ৫নং ওয়ার্ডের কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উঠান বৈঠক, দুপুর সাড়ে ১২টায় ইউনিয়নে ৬নং ওয়ার্ডের গুচ্ছগ্রামে উঠান বৈঠক, বিকেল সাড়ে ৩টায় ইউনিয়নে ৭নং ওয়ার্ডের ৮৯নং বহরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উঠান বৈঠক, বিকেল সাড়ে ৮নং ওয়ার্ডের দোকানঘর গুচ্ছগ্রামে উঠান বৈঠক করেন।

সন্ধ্যা সাড়ে ৬টায় থেকে পৌর ৩নং ওয়ার্ডের নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে উঠান বৈঠকে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।

লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নূরু ভূঁইয়ার সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শহীদ বেপারীর পরিচালনায় বিভিন্ন উঠান বৈঠক বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপি সভাপতি শাহজালাল মিশন, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক অ্যাড. সামছুল ইসলাম মন্টু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সমন্বয়া মাসুদ পারভেজ বাবু পাটওয়ারী, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জাকির হোসেন, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ জেলা শাখার সহ-সভাপতি মাও. মাসুদুর রহমান কাসেমী, এলাকাবাসী মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ্ ভূঁইয়া, আজহার উদ্দিন মিয়া, কালাম জমাদার, লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গফুর বেপারী, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. নূরু পাটওয়ারী প্রমুখ।

সন্ধ্যা ৬টায় পৌর ৩নং ওয়ার্ডে চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সৈয়দ আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের পরিচালনায় পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল উদ্দিন আহমেদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম, সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, পৌর বিএনপি সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ প্রমুখ।

গণসংযোগ ও উঠান বৈঠককালে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন বেপারী, অ্যাড. মনিরা বেগম চৌধুরী, কোষাধ্যক্ষ আব্দুল কাদির বেপারী, ওয়ার্ড বিএনপির সমন্বয়ক অধ্যাপক জাকির হোসেন, সদস্য ফরিদ আহমেদ বেপারী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাজালাল শেখ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. সুমন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির খান, সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী শাহীন আক্তার শানু, সাধারণ সম্পাদক নাছরিন রহমান, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, লক্ষ্মীপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ বেপারী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহীন পাটওয়ারী, সাধারণ সম্পাদক মো. রাসেল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খোরশেদ আলম মিয়াজী, সদস্য সচিব শামীম আহমেদসহ বিএনপি অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

স্টাফ করেসপন্ডেট/
৪ ফেব্রুয়ারি ২০২৬