তারেক রহমানের আগমন ঘিরে পোস্টার-ব্যানার অপসারণের আল্টিমেটাম
চাঁদপুর জেলায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে সড়কের বিভিন্ন স্থানে লাগানো ব্যক্তিগত সকল পোস্টার ব্যানার ফেস্টুন বিলবোড, গেইট তোরণ অপসারণের ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন দলের পক্ষ থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম।
সংবাদ মাধ্যমকে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, চাঁদপুরে তারেক রহমানের আগমন এবং নির্গমনকে ঘিরে ব্যক্তিগত কারো কোথাও কোন ধরনের ব্যানার, পোস্টার,ফেস্টুন,তোরণ,বিলবোর্ড, গেইট থাকতে পারবে না।
আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ব্যানার ও পোস্টার সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সলিম উল্যা সেলিম আরো বলেন, পোস্টার-ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড কারণে পরিবেশের সৌন্দর্য নষ্ট হয় এবং বিভিন্ন অসুবিধা হয়। এসব বিষয় চিন্তা করে নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দেয়া হলো।
চাঁদপুর টাইমস ডেস্ক/ ১১ মে ২০২৬