বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা
২০২৭ সালের বিশ্ব ইজতেমা দু’পর্বে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। আগামি ৮-১০ জানুয়ারি প্রথম পর্ব এবং ১৫-১৭ জানুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। দু’পর্বের ইজতেমাই টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে ইজতেমার তারিখ ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান,দু’পক্ষের সঙ্গে আলোচনা করেই এবারের ইজতেমার তারিখ চূড়ান্ত করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী,প্রথম পর্বে জুবায়েরপন্থী এবং দ্বিতীয় পর্বে সাদপন্থী অনুসারীরা অংশ নেবেন।
সূচি অনুযায়ী, প্রথম পর্বের ইজতেমা ৮ জানুয়ারি শুক্রবার শুরু হয়ে ১০ জানুয়ারি রোববার শেষ হবে। এক সপ্তাহ বিরতির পর ১৫ জানুয়ারি শুক্রবার শুরু হবে দ্বিতীয় পর্ব। এ পর্ব চলবে ১৭ জানুয়ারি রোববার পর্যন্ত। এদিকে দ্বিতীয় পর্বে মাও.সাদ কান্ধলভীর বাংলাদেশে আসার বিষয়টি ভিসা নীতিমালা অনুযায়ী ধর্ম মন্ত্রণালয় দেখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে ইজতেমা আয়োজন নিয়ে বিরোধ থাকায় ২০২৭ সালের আয়োজনও দু’পর্বে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সেপ্টেম্বর ৩, ২০২৬
এ জি