তরুণরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠিত করবে: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

সৌহার্দ্য সংলাপ কর্মশালা ও ইফতার এর আয়োজন করেছে চাঁদপুর মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ)। সোমবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাবের নিচতলায়কর্মশালা শেষে ইফতার পূর্বে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক এমপি। তিনি বক্তব্যে বলেন, আমরা এবং বিরোধী দল মিলে সমাজ প্রতিষ্ঠা করব। তরুণ সমাজের ৪১% ভোটে আমরা নির্বাচিত হয়েছি। তরুণ সমাজ যদি গর্জিয়ে ওঠে ১৫ বছরের সরকার যা করেছে তার মুখোমুখি হতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম স্লোগান সবার আগে বাংলাদেশ। আমরা এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে যেতে চাই। আমি ডেমোক্রেসিককে বলব আগামীতে তরুণদেরকে যেন ট্রেনিং দেয়া হয়। তরুণরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠিত করবে। সবাই যদি আমরা মনে করি সাধারণ জনগণ যা চায় তা আমরা প্রতিষ্ঠিত করতে পারব।

এমএএফ চাঁদপুরের সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ রবিউল হাসান, পৌর প্রশাসক মোঃ এরশাদ উদ্দিন, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, জেলা জামায়াত ইসলামের আমির বিল্লাল হোসেন মিয়াজী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী।

এমএএফ চাঁদপুরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীর পরিচালনায় আরোও বক্তব্য রাখেন

জেলা জাতীয়পার্টির সহ-সভাপতি সিরাজুল ইসলাম মিয়াজী, এনসিপি চাঁদপুরের প্রধান সমন্বয়ক মাহবুবুর রহমান, জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেল, এমএএফ এর সহ-সভাপতি অ্যাড. মুনিরা চৌধুরী, অ্যাড. কুহিনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্লাহ খোকন, ফয়সাল আহমেদ বাহার, সদস্য অ্যাড. শিরিন সুলতানা মুক্তা, নাহিদা সুলতানা সেতু।

১ম অধিবেশন পরিচালনা করেন জুনিয়র ফেলো জেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব মাহমুদুল হাসান, সদর থানা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ ও পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মামুন খান। ২য় অধিবেশনে আমন্ত্রিত অতিথিবৃন্দরা অংশ গ্রহন করেন।

কর্মশালা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও. সিরাজুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আবুল বাশার।

বিএনপি, জাতীয়পার্টি, জামায়াত ইসলাম, গণঅধিকার পরিষদ এবং এনসিপি-এই রাজনৈতিক দলগুলো একত্রে জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন, যা রাজনৈতিক ঐক্যের একটি দৃষ্টান্ত।

যুক্তরাজ্যের এফসিডিও -এর অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশন্যাল পরিচালিত বি-স্পেস প্রকল্প সহায়তা করে।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
২৩ ফেব্রুয়ারি ২০২৬