তরপুরচন্ডীতে জেলেদের মাঝে চাল বিতরণ

চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নে কার্ডধারী জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। ১০ মার্চ মঙ্গলবার জেলেদের মাঝে এই চাল বিতরণ করেন ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ রবিউল ইসলাম ও ইউপি সচিব মনছুর আহমেদ । কার্ডধারী ১০০৫ জন জেলের মাঝে দুই কিস্তির এই চাল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার নুরজাহান বেগমসহ ইউপি সদস্য বৃন্দ।

উল্লেখ্য, মার্চ এপ্রিল দু’মাস অভিযান চলাকালীন সময়ে জেলের মাঝে খাদ্য সহায়তা হিসেবে সরকারি ভাবে এই চাল বিতরণ করা হয়।

প্রতিবেদক: কবির হোসেন মিজি/
১০ মার্চ ২০২৬