দীর্ঘদিনের রাজনৈতিক পথচলা, ত্যাগ ও সংগ্রামের স্বীকৃতি হিসেবে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন কমিটিতে সহ-সভাপতি পদে স্থান পেয়েছেন শফিকুল ইসলাম শপন। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের মনতলা গ্রামের এই কৃতি সন্তান ছাত্র রাজনীতির মাঠে ধারাবাহিকভাবে সক্রিয় থেকে নিজ অবস্থানকে সুদৃঢ় করেছেন।
ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হওয়ার পর থেকেই শ্বপন বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সাংগঠনিক কার্যক্রমে নিষ্ঠা, দলের প্রতি আনুগত্য এবং নেতৃত্বের প্রতি আস্থা—এসব গুণ তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে বলে মনে করছেন তার সহকর্মীরা।
নতুন দায়িত্ব পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে শফিকুল ইসলাম শ্বপন বলেন, “এটি আমার জন্য গর্বের এবং আনন্দের বিষয়। দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামের পর দলের এমন আস্থা পাওয়া অবশ্যই প্রেরণাদায়ক। তবে এটি শুধু প্রাপ্তি নয়, বরং বড় দায়িত্বও।
তিনি আরও বলেন, দলের আদর্শ বাস্তবায়ন এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। পাশাপাশি তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত করা, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং ছাত্রদের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শফিকুল ইসলাম শ্বপনের মতো ত্যাগী ও অভিজ্ঞ নেতাদের নেতৃত্বে ছাত্রদলের কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং মাঠ পর্যায়ে সংগঠন নতুন গতি পাবে।
সব মিলিয়ে, নতুন এই দায়িত্ব শফিকুল ইসলাম শপনের রাজনৈতিক জীবনে যেমন এক গুরুত্বপূর্ণ মাইলফলক, তেমনি সংগঠনের জন্যও একটি ইতিবাচক সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।
সর্বশেষ জাতীয় নির্বাচনে তার নেতৃত্বে ধানের শীষের প্রার্থীর পক্ষে তার অক্লান্ত পরিশ্রম লক্ষ করা যায়।
নিজস্ব প্রতিনিধি/৩ মে ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur