ট্রেন দুর্ঘটনায় নিহত কচুয়া তাজুলের বাড়িতে শোকরে মাতম

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষে নিহত চাঁদপুরের কচুয়া উপজেলার তাজুল ইসলাম পাটওয়ারীর (৬৮) দাফন স¤পন্ন হয়েছে। সোমবার (২৩ মার্চ) কচুয়া উপজেলার চাঁপাতলী পাটোয়ারী বাড়িতে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।


দুর্ঘটনায় নিহত তাজুল ইসলাম দীর্ঘদিন ধরে কচুয়া উপজেলার রহিমানগর বাজারে কাঠের ব্যবসা করতেন। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। নিহতের স্বজনরা জানায়, তাজুল ইসলাম পাটওয়ারী তার ছেলে পলাশকে সৌদি আরব পাঠানোর জন্য ঢাকার বিমানবন্দরে তুলে দিয়ে বাড়ি ফেরার পথে রবিবার ভোর রাতে এই দুর্ঘটনার শিকার হন তিনি। পরদিন সোমবার ২দফা জানাযা শেষে শেষ চোখের জলে দাফন করা হয়।


এদিকে তাজুল ইসলামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েন স্বজন ও পরিবারের সদস্যরা।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু
২৩ মার্চ ২০২৬