১৫৮ কেন্দ্রেই জয়ী ইঞ্জি. মমিন, নিজ কেন্দ্রেই ফেল এলডিপির বশির

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক লক্ষাধিক ভোটের ব্যবধান বিজয়ী হয়েছেন। তার নির্বাচনি এলাকার ১৫৮ কেন্দ্রের সবগুলোতেই জয় পেয়েছেন তিনি।

দুটি উপজেলার মধ্যে হাজীগঞ্জে রয়েছে ৯০টি ভোট কেন্দ্র ও শাহরাস্তিতে রয়েছে ৬৮টি ভোট কেন্দ্র। ১৫৮ কেন্দ্রের কোনোটিতেই জয়লাভ করতে পারেনি ১১ দলীয় জোট প্রার্থী এলডিপির নেয়ামুল বশির। এমনকি তিনি তার নিজ কেন্দ্রেই ফেল করেছেন।

দুই উপজেলাতে সব মিলিয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ৫৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এলডিপির প্রার্থী ড. নেয়ামুল বশির পেয়েছেন ৭১ হাজার ৭৫১ ভোট। ১ লাখ ১০ হাজার ৮৩৭ বেশি ভোট বেশি পেয়ে এখানে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন।

চাঁদপুর টাইমস ডেস্ক/
১৪ ফেব্রুয়ারি ২০২৬