Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারতে নবনির্বাচিত এমপি ড. জালাল
জিয়াউর

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারতে নবনির্বাচিত এমপি ড. জালাল

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের বিএনপির মনোনীত সদ্য নির্বাচিত সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-এর মাজার জিয়ারত করেছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে তিনি দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি মহান আল্লাকুর দরবারে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং দলের নেতাকর্মীদের জন্য দোয়া ও মোনাজাত করেন।

মাজার জিয়ারত শেষে ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতা ও সার্বভৌমত্বর প্রতীক। তার আদর্শই আমাদের রাজনীতির মূল প্রেরণা। একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার জন্য আজীবন সংগ্রাম করে যাচ্ছেন। তাদের আদর্শ বুকে ধারণ করেই আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাব।

তিনি আরও বলেন, চাঁদপুর-২ আসনের জনগণ আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা আমি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই। এলাকার উন্নয়ন, সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য। তারা মাজার জিয়ারতের মাধ্যমে দলের ঐক্য আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সময় উপস্থিত ছিলেন কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু,চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল, বাংলাদেশ, মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহাম্মদ খান, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল,মতলব উত্তর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল বাসার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন,সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহাম্মেদ সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নিজস্ব প্রতিবেদক/
১৬ ফেব্রুয়ারি ২০২৬