জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান: অ্যাড. সলিম উল্যা সেলিম

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার আদর্শ বাস্তবায়ন করবেন তার সুযোগ্য সন্তার প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাধীন বাংলাদেশে রাজাকার-আলবদরের স্থান হবে না। মুক্তকামী জনতা তাদরকে প্রতিহত করবেন।

গতকাল ২৫ মার্চ বিকেলে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসন আয়োজিত গণহত্যা দিবস পালন উপলক্ষে স্মৃতিচারণ, আলোচনা সভা ও নাটিকা মঞ্চায়ন অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম আরো বলেন, পাকিস্তানী হানাদার বাহিনী ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে অপারেশন চার্চলাইট নামে বাঙালি জাতির উপর বর্বচিত গণহত্যা চালিয়েছিলো। সেই সময় রাজপথ উত্তাল ছিলো। বাংলার দামাল ছেলেরা রাজপথে বক্তে টকবগ করতেছিলো কখন স্বাধীনতার ঘোষক আসবে। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার পর মুক্তিকামী বাংলার দামাল ছেলেরা মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলো। ৯ মাস যুদ্ধের পর এদেশকে স্বাধীন করেছে।

তিনি আরো বলেন, একটি চিহ্নিত অপশক্তি আজ এখানে নেই। সেই রাজাকার আলবদররা সেই দিন পাকিস্তানিদের নিয়ে গিয়ে আমাদের মা-বোনদের ও মুক্তিযোদ্ধাদের তুলে দিয়েছিলেন। সেই দিন জামায়াতে ইসলামী পাশে ছিলো না। আজকে তাদের উত্তরসূরীরা কিভাবে আপনাদের পাশে বসে। মুক্তিযুদ্ধ আমাদের মহান গর্বের। এদেশে স্বাধীন হয়েছে বলে আমি আজকে এতো সুন্দর পরিবেশ বক্তব্য রাখেন পেরেছি। 

তিনি বলেন, আমরা ৩৬ জুলাইকে ধারণ করি। কিন্তু মুক্তিযুদ্ধকে আড়াল করা যাবে না। আমাদের আরেকটি মুক্তিযুদ্ধ করকে হবে। সেই যুদ্ধ এই জামাতের বিরুদ্ধে। যারা ধর্ম ব্যবসা করে বেহেস্তের টিকিট বিক্রি করে তাদেরকে প্রতিহত করতে হবে। তাদরকে হুশিয়ারি করতে চাই জাতিকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, বীর মুক্তিযোদ্ধা কাজী হাসেম ও সিরাজুল ইসলাম বরকন্দাজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

স্টাফ রিপোর্টার/

২৫ মার্চ ২০২৬