আসসালামু আলাইকুম….
গভীর শোকের সঙ্গে জানানো যাচ্ছে যে আমার প্রিয় পিতা, জি এম ফজলুল হক (সাবেক এমপি, চাঁদপুর-৩), বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সাবেক চেয়ারম্যান এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
১৭ মার্চ বিকেল ৫টা ৪৫ মিনিটে ইউনাইটেড হাসপাতালে বার্ধক্যজনিত জটিলতার কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার নামাজে জানাজা বুধবার (১৮-০৩-২০২৬) সকাল ১১টা ৪৫ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। সকল আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের জানাজায় উপস্থিত থেকে তাকে শেষ বিদায় জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে।
আমরা সকলের কাছে তার রূহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করছি। আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার সকল গুনাহ ক্ষমা করে দেন।
মরহুম এর ছেলে
ব্যরিস্টার জিয়াউল হক জিকো
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur