জানুয়ারিতে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন : ইসি
পরীক্ষাসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামি বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার আশা করছে নির্বাচন কমিশন । ২৪ সেপ্টেম্বর দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও উপনির্বাচনসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি বলেন, আগামি বছর কোনো ধরনের বিঘ্ন ছাড়াই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে কমিশন। পাবলিক পরীক্ষা এড়িয়ে সুবিধাজনক সময়ে নির্বাচন আয়োজনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। বার্ষিক পরীক্ষা থাকায় নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন হচ্ছে না। আশা করছি,জানুয়ারিতে নির্বাচন শুরু হবে।
সম্ভাব্য নির্বাচনের তারিখ পেছানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম সরকার বলেন,‘ প্রথমে সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছিল। পরে দেখা যায়, সব শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে। বন্যার কারণে শিক্ষার্থীদের পরীক্ষাসহ অন্যান্য কার্যক্রমও পিছিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ‘
২৪ সেপ্টেম্বর ২০২৬
এ জি