Home / চাঁদপুর / জমকালো আয়োজনে চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের অভিষেক

জমকালো আয়োজনে চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের অভিষেক

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে চাঁদপুরে টেলিভিশন সাংবাদিক ফোরামের নবগঠিত কার্যকরি পরিষদের অভিষেক অনুষ্ঠান, ফ্যামেলি ডে ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার চাঁদপুর প্রেসক্লাব ভবনের নিচতলায় দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় আয়োজিত অনুষ্ঠানে আগত সাংবাদিকদের স্ত্রী ও সন্তানদের ক্রীড়া প্রতিযোগিতা এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়।


পরে বিকেলে দ্বিতীয় পর্বে অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাদের পলাশ ও অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক তালহা জুবায়ের। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন, চাঁদপুর-০৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহম্মেদ জিয়াউর রহমান, চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন।


এসময় শেখ ফরিদ আহমেদ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। আর চাঁদপুরের সাংবাদিকরা ঐক্যবদ্ধ। তিনি বলেন, চাঁদপুরের বিভিন্ন সম্ভাবনা, উন্নয়ন, সমস্যা ও জনভোগান্তি তুলে ধরতে চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাংবাদিকরা নিরলস কাজ করে যাচ্ছে। এ জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই।
তিনি আরো বলেন, বর্তমানে আমাদের দেশে জ্বালানি তেল নিয়ে জনমনে যে প্যানিক তৈরি হয়েছে তা দূর করতে সাংবাদিকরা বিশেষ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, দেশে জ্বালানি তেলের কোন সংকট নেই। এ বিষয়টিতে জনগণকে আশ্বস্ত করতে সাংবাদিকরা ভূমিকা রাখতে পারেন।
অনুষ্ঠানে নবাগত জেলা প্রশাসক আহম্মেদ জিয়াউর রহমান বলেন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের অনুষ্ঠানে আসতে পেরে আমি আনন্দিত। কারণ এর আগে আমি দেশের কয়েকটি জায়গায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছি। সেসব জায়গা আমি দেখেছি একেকটি উপজেলায় তিনটি চারটি করে প্রেসক্লাব। কিন্তু এখানে এসে দেখতে পেলাম ঠিক তার উল্টো। এখানে একটি প্রেসক্লাব ও একটি টেলিভিশন সাংবাদিক ফোরাম এবং সকলেই ঐক্যবদ্ধ। তিনি বলেন, এখানে আসার পর চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের গঠনতন্ত্র সম্পর্কে কিছুটা জানতে পেরেছি। এত সুন্দর গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় যেনে আমি খুবই অভিভুত।
তিনি বলেন, সাংবাদিকদের কাজ ক্ষমতাকে প্রশ্ন করা। তাই আমি এতটুকু বলতে চাই, সাংবাদিকদের যেকোন প্রশ্নের উত্তর দিতে আমি প্রস্তুত আছি। আমি সকল শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে চাঁদপুরের উন্নয়নে কাজ করে যাবো।
পরে সমাজের উন্নয়নে বিশেষ অবদান রাখায় ক্লীন চাঁদপুরের প্রতিষ্ঠাতা এড. নুরুল আমিন খান আকাশ ও সিনিয়র সাংবাদিক সালেহ বিপ্লবকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় দুইজনকে সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শেষ পর্বে দিনের শুরুতে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চাঁদপুর-০৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের সহধর্মিণী মুনিরা আহমেদ, চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক একে এম মাহবুবুর রহমান, চাঁদপুর চেম্বার অফ কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর প্রেসক্লাবের সোহেল রুশদী, সাবেক সভাপতি ও চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মেঘনা বার্তার প্রকাশক ও সম্পাদক গিয়াসউদ্দিন মিলন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন, প্রভাতী কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আবদুল আউয়াল রুবেল, দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক জাকির হোসেন, চাঁদপুর ফটোজার্নালিস্ট এসোসিয়শনের সভাপতি চৌধুরী ইয়াসিন ইকরাম ও সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারী।
চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি মুনওয়ার কানন (মাই টিভি), সহ-সভাপতি ওয়াদুদ রানা (বৈশাখী টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক খোকন কর্মকার (নিউজ-২৪), সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম রোকন (চ্যানেল আই), কোষাধ্যক্ষ নেয়ামত হোসেন (একুশে টিভি), প্রচার ও দপ্তর সম্পাদক নজরুল ইসলাম আতিক (ডিবিসি নিউজ), কার্যনির্বাহী সদস্য শরীফ চৌধুরী (আর টিভি), রহিম বাদশা (বাংলা ভিশন), আল ইমরান শোভন (চ্যানেল ২৪), রিয়াদ ফেরদৌস (জিটিভি), সোহেল রুশদী (বিজয় টিভি), ফারুক আহমেদ (সময় টিভি), ইব্রাহিম রনি (যমুনা টিভি)।
আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, মোহনা টিভির চাঁদপুর প্রতিনিধি রফিকুল ইসলাম বাবু, ইনডিপেন্ডেন্ট টিভির চাঁদপুর প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, আনন্দ টিভির এইচ এম নিজাম, বাংলা টিভির চাঁদপুর প্রতিনিধি রহমান রুবেল, এটিএন নিউজের চাঁদপুর প্রতিনিধি বিল্লাল ঢালী, গ্লোবাল টিভির চাঁদপুর প্রতিনিধি সুজন আহমেদ, লক্ষণ চন্দ্র সূত্রধর ও নাছির পাঠান।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, দেশ টিভির চাঁদপুর প্রতিনিধি শরীফ আহমেদ, একাত্তর টিভির চাঁদপুর প্রতিনিধি আল আমিন ভূইঁয়া, নাগরিক টিভির চাঁদপুর প্রতিনিধি রানা রহমান, ইসলামিক টিভির চাঁদপুর প্রতিনিধি এমরান হোসেন রাজন, চ্যানেল-৯ টিভির চাঁদপুর প্রতিনিধি রিয়াজ শাওন, গ্রীন টিভির চাঁদপুর প্রতিনিধি মোঃ হোসেন বেপারী।
সবশেষে সংগঠন সভাপতি কাদের পলাশের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করা হয়। এর আগে অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন এইচ এম নিজাম ও গীতা পাঠ করেন খোকন চন্দ্র কর্মকার।

স্টাফ রিপোর্টার/

৪ এপ্রিল ২০২৬