মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে বিভাজন থাকার দাবি নাকচ করেছে তেহরান।
গত কয়েক ঘণ্টা ধরে ইরানের সামরিক ও বেসামরিক প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে দেওয়া বার্তায় ছিল ‘জাতীয় ঐক্যের’ সুর। তারা স্পষ্ট বলছেন, ইসলামাবাদের আসন্ন শান্তি আলোচনায় যোগ দেওয়ার ক্ষেত্রে পুরো দেশ একই অবস্থানে রয়েছে।
২৩ এপ্রিল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘ইরানে কোনো কট্টরপন্থি বা মধ্যপন্থি নেই। আমরা সবাই ইরানি এবং বিপ্লবী। রাষ্ট্র ও জনগণের ইস্পাতকঠিন ঐক্য এবং সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্যের মাধ্যমে আমরা আক্রমণকারীকে অনুতপ্ত হতে বাধ্য করব।’
তিনি লেখেন, ‘এক স্রষ্টা, এক জাতি, এক নেতা, এক পথ; প্রাণের চেয়েও প্রিয় ইরানের জন্য বিজয় নিশ্চিত।’
এর আগে ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, ইরান বর্তমানে চরম বিশৃঙ্খলার মধ্যে আছে। দেশটির নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা কাজ করছে
মার্কিন প্রেসিডেন্টের এ ‘বিভাজন ও শাসন’ নীতির জবাবে ইরানের কূটনীতিক ও সামরিক কর্মকর্তারা অভিন্ন অবস্থান ব্যক্ত করেছেন। তেহরান থেকে পাওয়া খবরে জানা গেছে, দেশটির সব শাখা এখন সর্বোচ্চ নেতার অধীনে ঐক্যবদ্ধ।
২৫ এ প্রিল ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur