ছারছীনা দ্বীনিয়া মাদরাসা ও হুজুর কেবলার প্রতিষ্ঠিত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর দারুচ্ছুন্নাত ছালেহিয়া মফিজুল ইসলাম দ্বীনিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বডিং এর মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান, সংবর্ধনা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ছেংগারচর দারুচ্ছুন্নাত ছারেহিয়া মফিজুল ইসলাম দ্বীনিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বডিং প্রাঙ্গণে মিলাদ,দোয়া,আলোচনা সভা,সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় ২ জন হাফেজ ছাত্রকে পাগড়ি পরিয়ে সম্মাননা দেওয়া হয়েছে। কোরআনে হাফেজ হওয়ার পর এমন স্বীকৃতি পেয়ে হাফেজদের চোখে-মুখে ছিল আনন্দের ঝিলিক।
এতে সভাপতিত্ব করেন, ছেংগারচর আলহাজ্ব মফিজুল ইসলাম দ্বীনিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মোঃ কামাল উদ্দিন মাষ্টার।
এতে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ সফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন মুন্সী।
বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছেংগারচর দারুচ্ছুন্নাত ছালেহিয়া মফিজুল ইসলাম দ্বীনিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বডিং এর দাতা মোঃ আশরাফুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক স্পেন প্রবাসী মোঃ ছানাউল্লাহ প্রধান, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ মতলব উত্তর উপজেলার তালিম সদস্য মাওলানা মোঃ জসিম উদ্দিন খন্দকার।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ মতলব উত্তর উপজেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন সরকার, আঃ মান্নান সরকার, কোষাধ্যক্ষ মোঃ মিজানুর রহমান দর্জি, ছেংগারচর আলহাজ্ব মফিজুল ইসলাম দ্বীনিয়া মাদ্রাসার সিনিয়র সহ-সভাপতি মোঃ ইব্রাহিম খলিল, কোষাধ্যক্ষ মোঃ ফেরদাউস,সমাজ সেবক মোঃ রফিকুল ইসলামসহ মাদ্রাসা পরিচালনা কমিটির অন্যন্য সদস্য,উপদেষ্টা মন্ডলি, উপজেলা ও ছেংগারচর পৌর জমইয়াতে হিযবুল্লাহ বিভিন নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, আজকে যারা কোরান হাফেজ হয়েছেন তারা পাগরী পরবেন তারা তো ঐ দুনিয়াতে নুরের টুপি মাথায় দিয়ে উঠাবে কাল হাসরে। আসন আমার সকলে যেন সন্তান কে কোরানে হাফেজ বানাতে পারি আল্লাহ যেন ছেলে সন্তানকে মাদ্রাসায় পড়ার তৌফিক দান করুক আমিন। মাহফিল, ও দোয়ার অনুষ্ঠানে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।
অতিথিগন বক্তব্যে বলেন, “এই ধরনের সম্মাননা শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রতি আগ্রহ ও অনুপ্রেরণা জোগায়। এমন স্বীকৃতি পেয়ে হাফেজদের চোখে-মুখে ছিল আনন্দের ঝিলিক।
সংবর্ধনা পাওয়া হাফেজ ছাত্র দু’জন বলেন, সংবর্ধনা দেওয়ায় আমরা অনেক খুশি হয়েছি। এত সুন্দর আয়োজন করে মাথায় পাগড়ি আর হাতে পুরস্কার তুলে দেওয়ার দৃশ্য জীবনের প্রথম আনন্দ, যা কখনো ভুলার নয়। সামনে যতদিন বেঁচে থাকব এ সম্মান অক্ষুণ্ন রেখে চলার চেষ্টা করব ইনশাল্লাহ।
দ্বীনিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মোঃ কামাল উদ্দিন মাষ্টার বলেন, কুরআন ও কুরআনের হাফেজদের সম্মানকে জাতির কাছে তুলে ধরতেই কুরআন প্রেমীদের জন্য এমন আয়োজন। শিক্ষার মান উন্নয়নের ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করা করেন।
নিজস্ব প্রতিবেদক/
১৬ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur