ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নিরঙ্কুশ বিজয় ও চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে বিএনপি প্রার্থী আলহাজ্ব ড.মোহাম্মদ জালাল উদ্দিন বিশাল ব্যবধানে বিজয়ে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপি,অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপি,অঙ্গ ও সহযোগি সংগঠনের কার্যালয়ে স্থানীয় বিএনপির উদ্যোগে এ শোকরানা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পৌরসভার আউলিয়াবাগ দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মোঃ মোশারফ হোসাইন।
কাতার বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া খান বাবু পরিচালনায়, এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ উজ্জল ফরাজী।
এতে সভাপতিত্ব করেন,পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ সালাউদ্দিন মোল্লা। সার্বিক তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা জিয়া পরিষদের
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আনিসুজ্জামান, পৌর বিএনপির সহ-সভাপতি বোরহান ফরাজী,ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ বেপারী, উপজেলা জিয়া পরিষদের প্রচার সম্পাদক মোঃ মিজানুর রহমান দর্জি,পৌর কৃষক দলের সভাপতি মোঃ জাকির দর্জি, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশেক মাহমুদ সংগ্রাম, যুবদল নেতা মোঃ টিপু ফরাজী, পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ শাকিল খান, বিএনপি নেতা মোঃ আবুল কালাম সরকার, আহম্মদ উল্লাহ ছৈয়াল, জাকির হোসেন জুয়েল, পৌর শ্রমিক দলের সভাপতি গোলাম রাব্বানী ষ্টার, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার. পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান খান, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মোঃ রাজন সিকদার,পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মোহন বেপারী, ৪নং ওয়ার্ড বিএনপি নেতা হেকিম মোঃ নুরুল ইসলাম কবিরাজ, খোরশেদ আলম ভুট্টু, মোঃ মানিক মাঝি, যুবদল নেতা মুহিব উল্লাহ ঢালী, ইয়াছিন, রসুল, পৌরসভার ১ নাম্বার ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ নুর নবী পাহাড়, যুবদল নেতা নূর মোহাম্মদ খান প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ উজ্জল ফরাজী বলেন, জনগণের প্রত্যাশা ও আস্থার ফলেই এ বিজয় এসেছে। জনগণের অধিকার রক্ষা, গণতন্ত্র সুসংহত করা এবং এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ড.মোহাম্মদ জালাল উদ্দিন ভাইয়ের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ বজায় রেখে সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, আমাদেও প্রিয় নেতা নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ড.জালাল উদ্দিনের নির্দেশনা মতলবেকে মাদক,সন্ত্রাসমুক্ত করার। মাদক এর বিরুদ্ধে জিরো ট্রলারেন্স। আমাদেরকে রাজনৈতিক সফলতার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও উন্নয়নমূলক কর্মকান্ডে সক্রিয় ভূমিকা রাখার মাধ্যমে দলকে আরও শক্তিশালী করতে হবে। দোয়ায় দেশ ও মানুষের মঙ্গল কামনা করে নেতাকর্মীদের শান্ত থাকার অনুরোধ জানান।
নিজস্ব প্রতিবেদক/
১৪ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur