ছেংগারচরে ইফতার মাহফিল ও আহবায়ক কমিটি গঠন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ছেংগারচর বাজারের কম্পিউটার, ষ্টেশনারী ও লাইব্রেরী একতা সংঘের উদ্যোগে পবিত্র মাহে মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। একই সাথে ছেংগারচর বাজার কলেজ রোড সংলগ্ন মেসার্স তানজির এন্টারপ্রাইজ এর পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আহম্মদ উল্লাহ দর্জিকে আহবায়ক এবং মেসার্স মিয়াজী এন্টারপ্রাইজ এর পরিচালক মোঃ মঈনুল হাসান সুজনকে সদস্য সচিব করে কম্পিউটার, ষ্টেশনারী ও লাইব্রেরী একতা সংঘ নামে ২৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) ছেংগারচর বাজার থানা রোড সংলগ্ন স্বপ্ন সেবা কম্পিউটার ট্রেনিং সেন্টারে ইফতার মাহফিল ও আহবায়ক কমিটি গঠন করা উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। ইফতারের আগে দেশ ও কম্পিউটার, ষ্টেশনারী ও লাইব্রেরী একতা সংঘের সার্বিক কল্যাণ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
ইফতার মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ছেংগারচর বাজার কলেজ রোড সংলগ্ন তানজির এন্টারপ্রাইজ এর প্রোপাইটর বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আহম্মদ উল্লাহ দর্র্জি।
স্বপ্ন সেবা কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক মোঃ সার্জেন্ট (অবঃ) মোঃ শহিদুল হকের পরিচালনায় আলোচনা সভায় এসময় উপস্থিত ছিলেন,স্টুডেন্ট লাইব্রেরীর পরিচালক মোঃ আবুল হোসেন সিকদার, মেসার্স মিয়াজী এন্টারপ্রাইজ এর পরিচালক মোঃ মঈনুল হাসান সুজন, মা কম্পিউটার এর পরিচালক মোঃ শাহ আলম, বিসমিল্লাহ কম্পিউটার এর পরিচালক মোঃ স্বপন দর্জী, আলম কম্পিউটার এর পরিচালকমোঃ ফকরুল আলম, হক লাইব্রেরী এর পরিচালক মোঃ হারুনুর রশিদ, নূর কম্পিউটার এ- লাইব্রেরী এর পরিচালক মোঃ ফরহাদ হোসেন দর্জি, নিপুন কম্পিউটার এর পরিচালক মোহাম্মদ সুমন মিয়া, গ্যালাক্সি কম্পিউটার গ্যালারি এর পরিচালক মোঃ রোমানুল ইসলাম, জান্নাত কম্পিউটার এর পরিচালক মোঃ শাহিন, সরকার কম্পিউটার এর পরিচালক মোঃ আরিফ মিয়া, সরকার ডিজিটাল প্রিন্ট এর পরিচালক মোঃ আরিফ সরকার, তানহা কম্পিউটার এর পরিচালক মোঃ মাসুদ, আরাফ কম্পিউটার এর পরিচালক মোঃ আরিফ, প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে নিজেদের,একতা, ঐক্য,সমৃদ্ধি ও শৃঙ্খলার সার্থে সর্বসম্মতিক্রমে ২৫ সদস্য একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। নিম্নে আহবায়ক কমিটি তুলে ধরা হলো-
আহবায়ক- তানজির এন্টারপ্রাইজ এর পরিচালক মোঃ আহাম্মদ উল্লাহ দর্জি,যুগ্ম-আহবায়ক যথাক্রমে স্টুডেন্ট লাইব্রেরী’র পরিচালক মোঃ আবুল হোসেন সিকদার, মোল্লা লাইব্রেরী’র পরিচালক মোঃ ফারুক মোল্লা, স্বপ্ন সেবা কম্পিউটার ট্রেনিং সেন্টার পরিচালক সার্জেন্ট অবঃ মোঃ শহিদুল হক, জেনারেল লাইব্রেরী পরিচালক মোঃ সোহরাব হোসেন, মা কম্পিউটার পরিচালক মোঃ শাহ আলম, বিসমিল্লাহ কম্পিউটার পরিচালক মোঃ স্বপন দর্জি, আলম কম্পিউটার পরিচালক মোঃ ফকরুল আলম, সদস্য সচিব-মেসার্স মিয়াজী এন্টারপ্রাইজ পরিচালক মোঃ মঈনুল হাসান সুজন, কোষাধ্যক্ষ- হক লাইব্রেরী’র পরিচালক মোঃ হারুনুর রশিদ, সদস্য যথাক্রমে- নূর কম্পিউটার এন্ড লাইব্রেরী পরিচালক মোঃ ফরহাদ হোসেন দর্জি, নিপুন কম্পিউটার’র পরিচালক মোহাম্মদ সুমন মিয়া, গ্যালাক্সি কম্পিউটার গ্যালারি’র পরিচালক মোঃ রোমানুল ইসলাম, সরকার ডিজিটাল প্রিন্ট এর পরিচালক মোঃ আরিফ সরকার, সরকার কম্পিউটার’র পরিচালক মোঃ আরিফ মিয়া, আরাফ কম্পিউটার এর পরিচালক মোঃ আরিফ, তানহা কম্পিউটার এর পরিচালক মোঃ মাসুদ, শাপলা কম্পিউটার এর পরিচালক মোঃ সাব্বির, মা ষ্টুডিও এর পরিচালক মোঃ নূরুজ্জামান, জান্নাত কম্পিউটার এরপরিচালক মোঃ শাহিন, শিকদার কম্পিউটার’র পরিচালক মোঃ জাহিদ হাসান, আয়েশা কম্পিউটার’র পরিচালক মোঃ মিরাজ, ভূইয়া কম্পিউটার’র পরিচালক মোঃ সোহেল রানা, রংধনু কম্পিউটার এর পরিচালক আব্দুল জলিল, লিটন কম্পিউটার এর পরিচালক শ্রী লিটন চন্দ্র সরকার।
নিজস্ব প্রতিবেদক/
২৫ ফেব্রুয়ারি ২০২৬