Home / চাঁদপুর / চাঁদপুর-৩ আসনে ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
আসনে

চাঁদপুর-৩ আসনে ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৩৬ জন প্রার্থীর মধ্যে ২৫ জনই জামানত হারিয়েছেন। মোট প্রার্থীর প্রাপ্ত ভোটের এক-অষ্টমাংশ অর্জন করতে না পারায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়ে সরকারি কোষাগারে জমা হচ্ছে।

এরমধ্যে চাঁদপুর-৩ আসনে জামানত হারিয়েছেন ৫ প্রার্থী। তা হলেন– গণঅধিকার পরিষদের মো. জাকির হোসেন (১৩২), গণফোরামের সেলিম আকবর (৩০৭), বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. জাহাঙ্গীর হোসেন (৬৭৬), বাংলাদেশ ইসলামী ফন্টের এ.এইচ.এম. আহসান উল্লাহ (২,২৭৪), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জয়নাল আবেদীন শেখ (১৪,১৮১)।

চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে বিজয়ী হন বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদ (১,৬৫,৪০৪)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের প্রার্থী মো. শাহজাহান মিয়া (১,০০,৮৬৫)। এখানে কম ভোট পেয়ে জামানত হারিয়েছেন ৫ জন।

উল্লেখ্য : চাঁদপুর ৩ আসনে জামানত হারানো ৫ প্রার্থীর মধ্যে অনেকেই নির্বাচন থেকে সরে দাঁড়ালেও ভোটের দিন কেন্দ্রগুলোতে তাদের এজেন্ট ছিল।

প্রতিবেদক: আশিক বিন রহিম
১৬ ফেব্রুযারি ২০২৬