অদ্য ২৫ মার্চ২০২৬ বুধবার সকাল ১০:০০ টায় ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও
আলোচনা সভা চাঁদপুর সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। পদার্থবিজ্ঞান
বিভাগের বিভাগীয় প্রধঅন প্রফেসর জীবন কানাই সাহা এর সভাপতিত্বে এবং অর্থনীতি বিভাগের
সহকারী অধ্যাপক নুরুননাহার এর সঞ্চালনায় উক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান। আলোচনায় অংশগ্রহণ
করেন অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইকবালুর রহমান, ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর
ড. মোঃ মাসুদ হোসেন, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ এনামুল হক এবং
হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল মান্নান মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান বলেন, “২৫ মার্চ ১৯৭১ কালরাত্রি
ইতিহাসের একটি জঘন্যতম রাত। এই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চ লাইট’
নামে নিরস্ত্র বাঙালির ওপর নির্বিচারে গুলি চালিয়ে বিশ্বের ইতিহাসের নৃশংসতম গণহত্যা মেতে
উঠে। ‘অপারেশন সার্চ লাইট’ ছিল বাঙালির একটি প্রজন্মকে নিশ্চিহ্ন করে দেওয়ার এক নারকীয়
পরিকল্পনা। পোড়া মাটি নীতি নিয়ে নেমেছিলো পাকিস্তানি ঘাতকরা। সুনির্দিষ্ট কিছু লক্ষ্যকে
সামনে রেখে এই পরিকল্পনা বাস্তবায়নে পাকিস্তানীর ঘাতক জেনারেল টিক্কা খান বলেছিলেন, ‘আমি
পূর্ব পাকিস্তানের মাটি চাই, মানুষ চাই না’। ফলশ্রুতিতে বাঙালি জাতির জীবনে নেমে আসে
বিভীষিকাময় ভয়াল কালরাত্রি।”
আলোচনা শেষে শহিদদের উদ্দেশ্যে দোয়া পরিচালনা করেন হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক
আবদুল মান্নান মিয়া।
উক্ত অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী উপস্থিত ছিলেন।
চাঁদপুর সরকারি মহিলা কলেজে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ
প্রফেসর মো. মাসুদুর রহমান।
২৫ মার্চ ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur