Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / চাঁদপুর সদরে ব্যবসায়ী হাজী ঈসমাইল তালুকদারের মায়ের ইন্তেকাল
ব্যবসায়ী

চাঁদপুর সদরে ব্যবসায়ী হাজী ঈসমাইল তালুকদারের মায়ের ইন্তেকাল

চাঁদপুর সদর উপজেলার ১১ নং ইব্রাহিমপুর ইউনিয়ন এর কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও অত্র ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাজী মোহাম্মদ ঈসমাইল তালুকদার এর মা মোসাম্মাদ রুপজানা বেগম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন।

আজ শনিবার দুপুর ১ টা ১৫ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ছেলে, মেয়েসহ অসংখ্য গুনরাহী রেখে গেছেন।

পারিবারিকসূত্রে জানা যায়, মরহুমার জানাযার নামাজ আজ শনিবার রাত ৯টায় পুরাণবাজার জাফরাবাদ মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

সকল ধর্মপ্রাণ মুসলমানদের জানাযার নামাজে শরীক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন মরহুমের ছেলে ঈসমাইল তালুকদার।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
১৮ জুলাই ২০২৬