ণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি) চাঁদপুর ।
স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানটি চাঁদপুর শহরের ইসলামপুর গাছ তলা ব্রিজের পাশে অবস্থিত। ২০১৩ সালে এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা কালীন সময় থেকে সুনামের সাথে শিক্ষাদান করে আসছে এই প্রতিষ্ঠানটি।
এ ব্যাপারে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ আক্তার হোসেন এর সাথে আলাপ করলে তিনি জানান, বর্তমানে শিক্ষক সংকটের কারণে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। এই প্রতিষ্ঠানটিতে শিক্ষক প্রয়োজন ১২ জন তার মধ্যে বর্তমানে কর্মরত রয়েছে ৮ জন। এছাড়া প্রশিক্ষণের জন্য যে সমস্ত যন্ত্রপাতি প্রয়োজন তাও রয়েছে সংকট। যন্ত্রপাতির অভাবে আমাদের প্রশিক্ষণ দিতে কিছুটা ব্যাগ পেতে হচ্ছে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ তিনি আরো জানান ফ্রি ডিপারচার ওরিয়ান্টেনশন দীর্ঘ দুই বছর যাবত বন্ধ রয়েছে। এখানে ছাত্রছাত্রী সংখ্যা ছিল ৫০০ জন। ছাত্র-ছাত্রীদের আন্দোলনের কারণে সিডিসি নিয়ে দাবি পূরণ না হওয়ার কারণে তা বন্ধ করে দেয়া হয়। এখানে দুটি ডিপার্টমেন্ট রয়েছে প্রথমত রয়েছে মেরিন এবং দ্বিতীয় শিপ বিল্ডিং। এখানে ট্রেড রয়েছে ৪ টি। ইলেকট্রিক্যাল, শিব পাইপিং, মেশিন শপ।
২০১৮ সালে উন্নয়নমেলায় বেস্ট স্টল পুরস্কার অর্জন করে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান মেরিন একাডেমি। ছাত্র-ছাত্রীদের থাকার জন্য রয়েছে দুইটি আবাসিক হোস্টেল।
বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠানে ৩০০ জন ছাত্র-ছাত্রী রয়েছে। এছাড়া ৭৫ জন রয়েছে শর্ট কোর্স।
স্টাফ করেসপন্ডেট/
২৫ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur