চাঁদপুর ভলিবল একাডেমির ইফতার ও দোয়া

চাঁদপুরে ক্রীড়াঙ্গনের অন্যতম সংগঠন চাঁদপুর ভলিবল একাডেমি-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪ মার্চ বুধবার বিকেলে শহরের মিশন রোডস্থ একাডেমির অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়। ইফতার মাহফিলে একাডেমির কর্মকর্তা, খেলোয়াড় ও কলাকুশলীরা অংশ নেন।

চাঁদপুর ভলিবল একাডেমির সভাপতি কর আইনজীবী আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মোল্লার পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ কাকৈতলা জনতা কলেজের অধ্যক্ষ মনিরুল হক পাটওয়ারী, একাডেমির কর্মকর্তা নাসির উদ্দিন তপদার, ডা. হানিফুর রহমান, মোঃ মহসিন পাটোয়ারী, লক্ষণ সরকার, এডভোকেট শাহালম, প্রকৌশলী আল খালিদ, আমিনুল ইসলাম, সামাজিক সংগঠন আপন-এর সাধারণ সম্পাদক আশিক বিন রহিমসহ একাডেমির খেলোয়াড় হামিদুল ইসলাম বাহার, আসিফ, তামিম, রাহুল, নেহাল ও আয়মান প্রমুখ।

সভাপতির বক্তব্যে একাডেমির সভাপতি আব্দুল্লাহ আল ফারুক বলেন, রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। খেলাধুলার পাশাপাশি নৈতিকতা ও শৃঙ্খলা চর্চা করাও সমান গুরুত্বপূর্ণ। খেলাধুলা তরুণদের বিপথগামিতা থেকে দূরে রাখে এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে। তিনি বলেন, বলিবলকে এগিয়ে নিতে খেলোয়াড়দের নিয়মিত অনুশীলনের পাশাপাশি মানবিক ও সামাজিক মূল্যবোধ ধারণ করতে হবে। ক্রীড়াঙ্গনে শৃঙ্খলা, পারস্পরিক সম্মান ও সৌহার্দ্য-সম্প্রীতিকে অটুট রাখতে হবে।

আমন্ত্রিত অতিথিরা বলেন, ক্রীড়া সংগঠনগুলো শুধু খেলাধুলার ক্ষেত্রেই নয়, সামাজিক ও মানবিক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের আয়োজন পারস্পরিক সম্পর্ক দৃঢ় করে এবং সংগঠনের ভেতরে সৌহার্দ্য বৃদ্ধি করে।

শেষে দেশের শান্তি, সমৃদ্ধি এবং একাডেমির সার্বিক সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ডা. হানিফুর রহমান। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

প্রতিবেদক: আশিক বিন রহিম/
৪ মার্চ ২০২৬