চাঁদপুর বড়স্টেশন কমিউনিটি স্বেচ্ছাসেবী সংগঠনের ঈদ উপহার বিতরণ

চাঁদপুর বড়স্টেশন কমিউনিটি স্বেচ্ছাসেবী সংগঠনের মানবিক কমসূচির অংশ হিসেবে প্রতি বছরের ন্যায় এবারও অসহায়, অসচ্ছল ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মে) সকালে শহরের লঞ্চঘাট মাদ্রাসা মাঠে এই মানবিক উপহার বিতরণের আয়োজন করা হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে কয়েক শতাধিক পরিবারকে ঈদ উপহার হিসেবে পোলাউর চাল, সেমাই, পাস্তা, নুডলস, আলু, পিয়াজ, চিনি, দুধসহ বিভিন্ন ধরনের খাদ্যপণ্য তুলে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন সময়ে সংগঠনের কার্যাক্রমে অবদান রাখার জন্য বেশ কয়েকজন ব্যক্তি এবং সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ফয়সাল আহমেদ বাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা, দ্বিন মো. জিল্লু, মোঃ হোসাইন চোকদার,মোস্তফা ডাক্তার,শামসুল আলম সূর্য, দৈনিক বানিজ্য প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক গিয়াস উদ্দিন, হিলশা মেডিকেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাও: মো আবু বকর সিদ্দিক, লেখক ও সমাজকর্মী মুহাম্মদ হানিফ প্রমুখ।

শুরুতেই সংগঠনের বিগত সময়ের কার্যক্রম তুলে ধরেন এবং এসব মানবিক কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক রাসেল পারভেজ।

বক্তারা বলেন, এলাকার অসহায় ও অস্বচ্ছল মানুষের মুখে হাসি ফোটাতে এই সংগঠনটি কাজ করে যাচ্ছে। সুবিধা বঞ্চিত মানুষদের যেকোন বিপদে-আপদ এবং দুর্ভোগ-দুঃসময়ে তারা মানবতার হাত বাড়িয়ে দিচ্ছে। সেই ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় এবারও সুবিধাবঞ্চিত নিম্নবিত্ত মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হলো। এর আগে রমজানের শুরুতে তিন শতাধিক পরিবারকে ইফতার সামগ্রী উপহার দেয়া হয়। পরবর্তীতে রমজান ঈদে কয়েক শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এছাড়াও সম্প্রতি সংগঠনটি অসচ্ছল কর্মক্ষম ব্যক্তিদের রিকশা প্রদানসহ পাড়ে নারীদের গোসলের জন্য একটি গোসলখানা নির্মাণ করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, আমাদের এই ক্ষুদ্র আয়োজন হয়তো অনেকের প্রয়োজনের তুলনায় খুব সামান্য। কিন্তু এর পেছনে রয়েছে আমাদের অনেক ভালোবাসা এবং আন্তরিকতা। আমরা কোনো দান করছি না, বরং এটি আমাদের সামাজিক দায়বদ্ধতা। আপনাদের মুখে হাসি ফোটানোর এই সামান্য প্রচেষ্টাই আমাদের সংগঠনকে নতুন করে কাজ করার প্রেরণা জোগায়।‌ যারা আমাদের এই মানবিক কাজে নানান ভাবে সহযোগিতা করেছেন, আমরা তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ঈদ উপহার বিতরণ কাজে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য আমিনুল ইসলাম, সালাউদ্দিন আহমেদ, কবির জমাদ্দার, বাকি বিল্লাহ, মোঃ আবু বকর, কবির জমাদ্দার, সালাউদ্দিন খান, নাসরিন সুলতানা মিলি, হাসানাত ঈমন, মাসুম খাঁন, সদস্য সাদিয়া আক্তার রুমা, সাইফুল খাঁন, আহমেদ সাব্বির, সুনিলসহ স্বেচ্ছাসেবীরা।

=> আশিক বিন রহিম/ ২৬ মে ২০২৬