বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার আয়োজনে প্রতি বছরের ন্যায় পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃৃহস্পতিবার (৫ মার্চ) চাঁদপুর প্রেসক্লাবের দ্বিতীয় তলায় এলিট চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার মাহফিল পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি এম এ লতিফ।
প্রধান অতিথির বক্তব্যে,এম এ লতিফ বলেন, এই সংগঠন আমার প্রাণের সংগঠন,আমি যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ এই সংগঠনের সাথে থাকার চেষ্টা করবো। তিনি আরো বলেন,সকলের সহযোগিতায় এই সংগঠনের কার্যক্রম আগে তুলনায় অনেক বেশি সু সংঘটিত হয়েছে। সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন, ভবিষ্যতে সংগঠনের সুখে-দুখে আমি সব সময়ই পাশে থাকবো।
সংগঠনের সভাপতি অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারির পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও সাবেক সভাপতি একে আজাদ।
সভাপতির বক্তব্যে ইয়াসিন আরাফাত ইকরাম বলেন, সংগঠনের সকলের সহযোগিতায় আজকের এই আয়োজন সফল করতে পেরেছি। সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীতে সংগঠনের সকল আয়োজন সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করছি।
মিলাদ মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহমান।
ইফতার মাহফিলে কার্যকরী পরিষদের সিনিয়র সহ-সভাপতি এস এম সোহেল, সহ সভাপতি মাজহারুল ইসলাম অনিক, যুগ্ন সম্পাদক শরিফুল ইসলাম, সজিব খান, সাংগঠনিক সম্পাদক সাইদ হোসেন অপু চৌধুরী, কোষাধ্যক্ষ শেখ আল মামুন, দপ্তর সম্পাদক মানিক দাস, সাংস্কৃতিক ও ক্রিয়া সম্পাদক গাজী ইমাম হোসেন, কার্যনির্বাহী সদস্য কে এম মাসুদ, অভিজিৎ রায়, সদস্য সাইফুল আজম, বাদল মজুমদার, আলমগীর হোসেন পাটোয়ারী, কেএম সালাউদ্দিন, এম এম কামাল, জামাল হোসেন আখন্দ, ইব্রাহিম খান, শাহরিয়ার পলাশ, এম আই দিদার, বাদশা ভূইয়া, এইচ এম নিজাম উদ্দিনসহ সকল সাধারণ সদস্যেবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
৫ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur