চাঁদপুর প্রেস ক্লাবের শীতাতপ নিয়ন্ত্রিত অডিটোরিয়ামের উদ্বোধন
চাঁদপুর প্রেস ক্লাবের তৃতীয় তলায় শীতাতপ নিয়ন্ত্রিত অডিটরিয়াম শুভ উদ্বোধন রোববার (৮ মার্চ) বিকেল ৫ টায় অনুষ্ঠিত হয়। চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
এসময় তিনি চাঁদপুর প্রেসক্লাবের আধুনিকায়ন অডিটরিয়াম দেখে সন্তোষ্টি প্রকাশ করেন এবং উন্নয়ন কাজের বেগবান করার জন্য আশ্বাস প্রদান করেন।
উদ্বোধন অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএ লতিফ এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর শহর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিলন, শরীফ চৌধুরী, শাহাদাত হোসেন শান্ত, সাবেক সাধারণ জিএম শাহীন, সাবেক সাধারণ সম্পাদক সম্পাদক মির্জা জাকির, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য মুনির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক চৌধুরী ইয়াসিন ইকরাম, উপদেষ্টা সদস্য শরীফ মোঃ আশরাফুল হক, সাংবাদিক হাবিবুর রহমান, এটিএন নিউজ জেলা প্রতিনিধি মোঃ বিল্লাল হোসেন ঢালী, দৈনিক চাঁদপুর এর ভারপ্রাপ্ত সম্পাদক কেএম মাসুদ, সাংবাদিক হাসান মাহমুদ, চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ ইলিয়াস পাটোয়ারী, সাংবাদিক আলমগীর হোসেন,মহসিন হোসাইন প্রমু। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন চাঁদপুর প্রেসক্লাবের সদস্য মাওঃ আহমদ উল্যাহ।
নিজস্ব প্রতিবেদক/
৮ মার্চ ২০২৬