Home / চাঁদপুর / চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিযোগিতার উদ্বোধন

চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিযোগিতার উদ্বোধন

মহান স্বাধীনতার মাস উপলক্ষে চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ছড়া, মুক্তিযুদ্ধের কবিতা ও গল্পবলা, চিত্রাঙ্কন, আবৃতি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

২৮মার্চ (শনিবার) সকাল ১০টায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্ল্যাহ সেলিম। 

প্রধান অতিথি’র বক্তব্যে তিনি বলেন, আজকে তোমরা যে প্রতিযোগিতায় আসছো, খুবই ভালো উদ্যোগ। প্রেস ক্লাব সভাপতি ও সেক্রেটারী সহ কার্যকরী পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর অনুষ্ঠান আয়োজন করায়। আমরা যখন শিশু ছিলাম তখন এ ধরেনর আয়োজন ছিল না। আমরা তখনকার সময় এ ধরনের প্রতিযোগিতা পাইনি৷ তোমাদের ভাগ্য ভালো, তোমরা সুন্দর এ আয়োজনে অংশ গ্রহন করতে পেরেছো৷ 

তিনি বলেন, আমরা পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি। লাখো মানুষ শহীদ হয়েছে। মা, বোনের সম্ভ্রম হানী হয়েছে। দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধে আমরা স্বাধীন ভূখন্ড পেয়েছি। তোমাদের স্বাধীনতার ইতিহাস জানতে হবে৷ তোমাদের আরো জানতে হবে, কারা স্বাধীনতা চায় না। যারা স্বাধীনতা চায় না। তারা হচ্ছে জামায়াতে ইসলাম। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে প্রয়োজনে রক্ত দিবো, তবুও স্বাধীনতা রক্ষা করবো। তোমরা ভবিষ্যতে প্রেস ক্লাবের সভাপতি হবে, চেম্বারের সভাপতি হবে, রোটারী ক্লাবের সভাপতি হবে, বিএনপির সভাপতি হবে, কিন্তু জামায়াতে ইসলামী’র কিছু হবে না। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক এর পক্ষ থেকে প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যারা প্রতিযোগিতায় এসেছেন, যে সকল মায়েরা এসেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। 

চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

তিনি বক্তব্যে বলেন, আমরা চাঁদপুর প্রেস ক্লাবের মাধ্যমে ইতিমধ্যে বিভিন্ন সামাজিক কার্যক্রম কর্মসূচী পালন করেছি । এরমধ্যে হিফজুল কোরআন প্রতিযোগিতা, অন্ধ হাফেজদের ইফতার সামগ্রী বিতরণ,নিহত জুলাই যোদ্ধাদের পরিবারের  মাঝে ইফতার সামগ্রী বিতরণ, ভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও আবৃতি প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। আজকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের গল্প বলা, স্বাধীনতার ছড়া, মুক্তিযুদ্ধের কবিতা ও গল্প বলা, চিত্রাঙ্কন, আবৃতি প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। 

তিনি বলেন, যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা সুন্দর ও স্বাধীন একটি রাষ্ট্র পেলাম, এ মহান স্বাধীনতার মাসে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধ ও তাদের আত্মার মাগফিরাত কামনা করছি৷ বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধা জানাচ্ছি৷ এই অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিরা মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরবেন। নতুন প্রজন্ম স্বাধীনতা দিবস সম্পর্কে জানবে আজকের অনুষ্ঠানের মাধ্যমে। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর চেম্বার অব কর্মাসের সভাপতি সুভাষ চন্দ্র রায়,চাঁদপুর  টিআইবি সভাপতি মো: আলমগীর হোসেন পাটওয়ারী, চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি মোস্তফা ফুল মিয়া।

শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিযোগিতা উপকমিটির আহবায়ক সাংবাদিক এম আর ইসলাম বাবু।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ক্রেষ্ট প্রদান করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী। 

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লক্ষন চন্দ্র সূত্রধরসহ সদস্যবৃন্দ ৷ 

প্রতিযোগিতার উপ-কমিটির দায়িত্ব পালন করেন আহবায়ক সাংবাদিক এম আর ইসলাম বাবু, সদস্য  সাংবাদিক শরীফুল ইসলাম, সাংবাদিক সেলিম রেজা, সাংবাদিক আহম্মদ উল্লাহ।

আবৃত্তি প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন নাট্যকার শরীফ চৌধুরী, ফারজানা কুমকুম, মিনাল সরকার, গল্প বলা প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন জহির উদ্দিন বাবর, মৈত্রী দত্ত, চিত্রাংকর প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন অভিজিৎ রায়, মনির হোসেন মান্না।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চাঁদপুর প্রেস ক্লাবের সদস্য মাওলানা আহম্মদ উল্ল্যাহ। 

নিজস্ব প্রতিবেদক/

২৮ মার্চ ২০২৬