চাঁদপুর পৌরসভার উদ্যোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান
চাঁদপুর পৌরসভার উদ্যোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান করা হয়েছে। সকাল দশটায় শহরের ১১ নং ওয়ার্ড বাগাদী রোডে উক্ত পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আসন্ন চাঁদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ আক্তার হোসেন মাঝি।
উদ্বোধনি অনুষ্ঠানের আগে চাঁদপুর পৌরসভার কর্মকর্তাদের উপস্থিতিতে এবং ১১ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের আয়োজনে একটি বন্যাঢ্য রেলি বের করা হয়। রেলিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোল্ড স্টোর মোরে এসে শেষ করা হয়।
রেলি শেষে আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন প্রধান অতিথি আক্তার হোসেন মাঝি।
বাগাদী রোড এলাকার রাস্তার দুপাশের ময়লা আবর্জনা এবং ইচুলি ও ঢালিরঘাট এলাকা, পৌর শ্মশান, মাজার শরীফ সহ উক্ত এলাকার রাস্তার দুপাশের ময়লা আবর্জনা এবং ঝোপ যার কেটে পরিষ্কার করা হয়।
এলাকার যে সমস্ত স্থানে মশার উপদ্রব রয়েছে ঐ সমস্ত স্থানে মশার ওষুধ দেওয়া হয়।
পরিষ্কার পরিছন্নতা অভিযান শেষে মোহাম্মদ আক্তার মাঝি এলাকার ভুইয়া বাড়ি সড়ক, ওসমান হাজী পাটোয়ারীবাড়ী সড়ক সহ যে সমস্ত রাস্তাঘাটের সংস্কারের প্রয়োজন তিনি তা ঘুরে দেখেন। এছাড়া তিনি এলাকাবাসীকে আশ্বাস প্রদান করেন আগামী পুরো নির্বাচনে মেয়র নির্বাচিত হতে পারলে তিনি সকল প্রকার রাস্তাঘাটের সমস্যার সমাধান করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন । এছাড়া পৌর কর্তৃপক্ষ উদ্দেশ্যে বলেন যে সমস্ত রাস্তাঘাট ভাঙ্গা রয়েছে অতি জরুরীভাবে ঐ সমস্ত রাস্তাঘাট গুলো যেন সংস্কার করা হয়। যাতে করে এই বর্ষার মৌসুমে পানি জমে জনগণের দুর্ভোগ না হয়।
এই সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ মফিজ উদ্দিন হাওলাদার, কনজারভেন্সি ইন্সপেক্টর মোহাম্মদ শাজাহান খান, উচ্চমান সহকারী মোঃ পাভেল খান, সুপারভাইজার আব্দুল মান্নান ভূঁইয়া।
এছাড়া আরো অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ মনির হোসেন, সাধারণ সম্পাদক কমিশনার পদপ্রার্থী মোহাম্মদ নাসির আহমেদ ভূঁইয়া, জেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মদ বারেক ভূঁইয়া, ১১ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সহ এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী গণ উপস্থিত ছিলেন।
স্টাফ করেসপন্ডেট/
২৬ সেপ্টেম্বর ২০২৬