বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৮ মে) বিকালে চাঁদপুর প্রেসক্লাব ভবনের ৩য় তলায় সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সদস্যদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি চৌধুরী ইয়াছিন ইকরাম।
সংগঠনের সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সভাপতি এম এল লতিফ, বর্তমান সিনিয়র সহ সভাপতি এস এম সোহেল, সহ-সভাপতি মাজহারুল ইসলাম অনিক, সিনিয়র যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক সজীব খান, সাংগঠনিক সম্পাদক সাইদ হোসেন অপু চৌধুরী, কোষাধ্যক্ষ শেখ আল মামুন, প্রচার সম্পাদক আনোয়ারুল হক, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইমাম হোসেন গাজী, কার্যকরী সদস্য কে এম মাসুদ, অভিজিত রায় ও মিজানুর রহমান লিটন।
সভায় সংগঠনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ তম বর্ষে পদার্পণ উপলক্ষে চাঁদপুর জেলা ফটো জানালিস্ট এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়।
-স্টাফ করেসপন্ডেট/ ১৮ মে ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur