চাঁদপুর চিল্ড্রেন একাডেমির ২৪ শিক্ষার্থীর বিকেএ’র মেধা বৃত্তি অর্জন

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশিত হয়েছে। এতে চাঁদপুর চিল্ড্রেন একাডেমির ৯জন ট্যােলেন্টপুলসহ মোট ২৪ জন বৃত্তি অর্জন করেছে। এরমধ্যে সমগ্র বাংলাদেশ থেকে প্রথম শ্রেণিতে মেধাতালিকায় ২য় স্থান অর্জন করেছে চাঁদপুর চিল্ড্রেন একাডেমির ফারহান সাদিক। এই অভাবনীয় সাফল্য অর্জনকারী সকল শিক্ষার্থীদেরকে বিদ্যালয়ের শিক্ষক এবং পরিচালনা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হয়েছে।

চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অধ্যক্ষ আসমা খানম এক শুভেচ্ছা বার্তায় বলেন, এই অর্জন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং পরিচালনা পর্ষদের। সকলের সম্মিলিত সহযোগিতা এবং শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমের কারণে বিদ্যালয়ের এই সুনাম অর্জিত হয়েছে। শিক্ষার্থীদের এই সাফল্য আমাদের গর্বিত করে। এভাবেই জীবনের প্রত্যেকটি ধাপে মহান আল্লাহ আমাদের শিক্ষার্থীদের সফল করুক এই কামনা করি।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনে মেধা বৃত্তি-২০২৫ এ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, ফাতেমা আক্তার (কেজি শ্রেণী, সাধারণ গ্রেড) মো. মারুফ নেওয়াজ রাইয়ান (কেজি শ্রেণী, বিশেষ গ্রেড), ফারহান সাদিক (প্রথম শ্রেণী, ট্যালেন্টপুল মেধাতালিকা ২য়), মো. ফিয়াদ ইসলাম (প্রথম শ্রেণী, বিশেষ গ্রেড), মো. মাহতাব মুরসালিন (প্রথম শ্রেণী, বিশেষ গ্রেড), আতকিয়া আরাবী (প্রথম শ্রেণী, বিশেষ গ্রেড), ফাইজা আফসারা (প্রথম শ্রেণী, বিশেষ গ্রেড), নাফিসা আমিন (দ্বিতীয় শ্রেণী, ট্যালেন্টপুল) মো. ফাইয়াজ ইসলাম (দ্বিতীয় শ্রেণী, ট্যালেন্টপুল), আনহা আক্তার (দ্বিতীয় শ্রেণী, ট্যালেন্টপুল), সায়মা মজুমদার জেনি (দ্বিতীয় শ্রেণী, ট্যালেন্টপুল), নওরিন জাহান (দ্বিতীয় শ্রেণী, ট্যালেন্টপুল), রুবাইয়া ইসলাম (দ্বিতীয় শ্রেণী,বিশেষ গ্রেড), আমেনা আক্তার মিম (দ্বিতীয় শ্রেণী, বিশেষ গ্রেড), নাফিসা আফরিন ফাইজা (তৃতীয় শ্রেণী, ট্যালেন্টপুল), সাবিহা আক্তার বুশরা (তৃতীয় শ্রেণী, ট্যালেন্টপুল), জান্নাতুল ফেরদাউস (তৃতীয় শ্রেণী,‌ সাধারণ গ্রেড), আফফান পারবেজ (তৃতীয় শ্রেণী, বিশেষ গ্রেড), হাফসা তারান্নুম (চতুর্থ শ্রেণী, ট্যালেন্টপুল), সাফায়েত খান জারিফ (চতুর্থ শ্রেণী, সাধারণ গ্রেড), ইব্রাহিম হোসেন সিয়াম (চতুর্থ শ্রেণী, সাধারণ গ্রেড), নুসরাত জাহান (চতুর্থ শ্রেণী, সাধারণ গ্রেড) মো. তিহান দেওয়ান (পঞ্চম শ্রেণী, বিশেষ গ্রেড), ইশরাত জাহান ইশা পঞ্চম শ্রেণী,‌ বিশেষ গ্রেড)।

প্রতিবেদক: আশিক বিন রহিম/
৭ ফেব্রুয়ারি ২০২৬