চাঁদপুর এলজিইডিতে নির্বাহী প্রকৌশলীর বিদায় ও নবাগতকে অভ্যর্থনা

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চাঁদপুরের বিদায়ী নির্বাহী প্রকৌশলী মো. মনোয়ার উদ্দিনের পদোন্নতিজনিত বিদায় এবং নবাগত নির্বাহী প্রকৌশলী মো. নূরুজ্জামানের যোগদান উপলক্ষে বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে এলজিইডি চাঁদপুর কার্যালয়ের কামরুল ইসলাম সিদ্দিকী হলে কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদায়ী নির্বাহী প্রকৌশলী মো. মনোয়ার উদ্দিনের কর্মজীবনের বিভিন্ন অবদান তুলে ধরে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে নবাগত নির্বাহী প্রকৌশলী মো. নূরুজ্জামানকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বিদায়ী নির্বাহী প্রকৌশলী মো. মনোয়ার উদ্দিন বলেন, চাঁদপুরে দায়িত্ব পালনকালে কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা পেয়েছেন। তিনি ভবিষ্যতেও এলজিইডির উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন এবং সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

নবাগত নির্বাহী প্রকৌশলী মো. নূরুজ্জামান বলেন, চাঁদপুরে দায়িত্ব গ্রহণ করতে পেরে তিনি আনন্দিত। জেলার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিইডি চাঁদপুরের সিনিয়র সহকারী প্রকৌশলী মু. ইশতিয়াক হাসান, সহকারী প্রকৌশলী (সিভিল-১) মো. তাহসিনুল হোসেন মুকুল, প্রত্যাশা চাকমা, উপসহকারী প্রকৌশলী মো. শাহজাহান আলমগীর, নূরুল ইসলাম ও সজীব হোসেন, সদর উপজেলা প্রকৌশলী মো. রাহাত আমিন পাটোয়ারী, কচুয়া উপজেলা পৌকৌশলী আব্দুল আলীম লিটন, হাইমচর উপজেলা আশরাফুল হাসান, ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী সৈয়দ মেহেদী হাসান, শাহারাস্তি উপজেলা প্রকৌশলী মইনুল ইসলাম, মতলব উত্তর উপজেলা প্রকৌশলী সোহেল আনোয়ার, হাজীগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী রিপন,হিসাবরক্ষক খোরশেদ আলম, কমিউনিটি অর্গানাইজার রফিকুল ইসলাম, হিসাব সহকারী মনির হোসেন ও বিমল চন্দ্র শীল, কম্পিউটার অপারেটর মোশারফ হোসেন, অফিস সহকারী গোলাম মোর্শেদ ও নজরুল ইসলামসহ এলজিইডি চাঁদপুরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

জানা গেছে, পদোন্নতিপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. মনোয়ার উদ্দিন এলজিইডির প্রধান কার্যালয়ে যোগদান করেছেন। অপরদিকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী দপ্তর এলজিইডি কুমিল্লা অঞ্চল থেকে বদলি হয়ে মো. নূরুজ্জামান চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
১৬ জুলাই ২০২৬