Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / চাঁদপুর সদরে ১০১ পিস ইয়াবাসহ একজন আটক
ইয়াবাসহ

চাঁদপুর সদরে ১০১ পিস ইয়াবাসহ একজন আটক

১শ ১ পিস ইয়াবাসহ নাজিম উদ্দিন ওরফে বারো (৩২) নামের মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে আটককৃত মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এরআগে সোমবার রাতে শহরের গনি স্কুলের সামনে থেকে ইয়াবাসহ বারোকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মনোয়ার হোসেন মুন্না পাটওয়ারী নামের অপর আসামী পালিয়ে যায়।

আটককৃত নাজিম উদ্দিন বারো সদর উপজেলার বাগাদী ইউনিয়নের সাহেব বাজার এলাকার মৃত. শাহজাহান মিয়ার ছেলে। পলাতক মনোয়ার হোসেন মুন্না পাটওয়ারী শহরের তালতলা করিম পাটওয়ারী বাড়ির মৃত. আব্দুল মমিন পাটওয়ারীর ছেলে।

পুলিশ জানায়, শহরের গনি স্কুলের কাছে সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার এসআই নুরুল আলম, এএসআই সুমন কুমার দাশ ও মোঃ শরীফ উল্লাহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় নাজিম উদ্দিন ওরফে বারো কে ১শ ১ পিস ইয়াবাসহ আটক করে থানায় নিয়ে আসে। এসময় মনোয়ার হোসেন মুন্না পাটওয়ারী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তার বিরুদ্ধে ১০ টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ ফয়েজ আহমেদ জানান, মামলা দায়েরের পর নাজিম উদ্দিন বারোকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে একধিক মামলা রয়েছে।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
২৪ ফেব্রুয়ারি ২০২৬