Home / চাঁদপুর / চাঁদপুরে হামে আক্রান্ত শিশু রোগীদের পাশে মোশারফ হোসাইন

চাঁদপুরে হামে আক্রান্ত শিশু রোগীদের পাশে মোশারফ হোসাইন

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত শিশু-রোগীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত রাখলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থী আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন।২৯ এপ্রিল বুধবার দুপুরে তাঁর উদ্যোগে হাসপাতালে চিকিৎসাধীন ৪৩ জন হামে আক্রান্ত শিশু-রোগীর জন্য প্রয়োজনীয় মূল্যবান অ্যান্টিবায়োটিক ইনজেকশনের ব্যবস্থা করা হয়। সরকারি বরাদ্দ না থাকায় রোগীর স্বজনদের এই ইনজেকশনটি বাইরে থেকে কিনতে হচ্ছিল। যা দরিদ্র পরিবারগুলোর জন্য ছিল বড় দুশ্চিন্তার কারণ।

জানা যায়, বুধবার সস্ত্রীক হজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন আলহাজ্ব মোশারফ হোসাইন। এমন সময় মতলব উত্তর থেকে একজন অসহায় পিতা হামে আক্রান্ত মেয়ের চিকিৎসার জন্য তাঁর কাছে সহযোগিতা চান। মানুষের মুখে মানবিক কাজের কথা শুনেই ওই পিতার এখানে এই ছুটে আসা।

ঘটনা শুনে এক মুহূর্ত দেরি না করে মোশারফ হোসাইন দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ছুটে যান। সেখানে তৃতীয় তলায় হামে আক্রান্ত শিশু রোগীদের ইউনিটে গিয়ে, দায়িত্বরত নার্স, চিকিৎসক এবং কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তারা জানান, এখানে ভর্তি রোগীরা বিনামূল্যে হামের চিকিৎসা সেবা পাচ্ছে। তবে সরকারি সরবরাহ না থাকায় কিছু দুটি ইনজেকশন রোগীদের বাইরে থেকে কিনতে হচ্ছে।

পরিস্থিতি বুঝে তিনি তাৎক্ষণিকভাবে ইউনিটে ভর্তি সব শিশু-রোগীর সাত দিনের ইনজেকশনের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। পরে তাঁর প্রচেষ্টায় একটি সরকারি আর্থিক সেবামূলক প্রতিষ্ঠান এগিয়ে আসে এবং ইনজেকশন সরবরাহের দায়িত্ব গ্রহণ করে। এতে স্বস্তি ফিরে আসে অসহায় পরিবারগুলোর মাঝে। উপস্থিত স্বজনরা আবেগাপ্লুত হয়ে মোশারফ হোসাইনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও কল্যাণ কামনায় দোয়া করেন। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই যে প্রকৃত নেতৃত্বের পরিচয়, এই উদ্যোগে যেন তারই উজ্জ্বল প্রমাণ মিললো।

-আশিক বিন রহিম/ ২৯ এপ্রিল ২০২৬