চাঁদপুরে স্বেচ্ছাসেবী সংগঠন বড়স্টেশন কমিউনিটির ঈদ সামগ্রী বিতরণ
স্বেচ্ছাসেবী সংগঠন বড়স্টেশন কমিউনিটি চাঁদপুর-এর উদ্যোগে অসহায়, অসচ্ছল ও নিম্নবিত্ত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকালে চাঁদপুর শহরের লঞ্চঘাট মাদ্রাসা মাঠে এই আয়োজন করা হয়।
এসময় সংগঠনের পক্ষ থেকে কয়েক শতাধিক পরিবারকে ঈদ উপহার হিসেবে পোলাউর চাল, সেমাই, পাস্তা, নুডলস, আলু, পিয়াজ, চিনি, দুধসহ বিভিন্ন ধরনের খাদ্যপণ্য তুলে দেওয়া হয়। এছাড়াও পুরুষ রিকশা চালকদের ঈদ উপহার হিসেবে নতুন পাঞ্জাবি বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন সময়ে সংগঠনের কার্যাক্রমে অবদান রাখার জন্য বেশ কয়েকজন ব্যক্তি এবং সদস্যদের গর্বিত পিতাদের সম্মাননা স্মারক প্রদান করা।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর বড়স্টেশন কমিউনিটির উপদেষ্টা ফয়সাল আহমেদ বাহার, গোফরান আহমেদ, মোস্তফা মাল, হোসাইন চোকদার, দ্বিন মোঃ জিল্লু, শামসুল আলম সূর্য, অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের বিগত সময়ের কার্যক্রম তুলে ধরেন এবং এসব মানবিক কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন বড়স্টেশন কমিউনিটির প্রতিষ্ঠাতা পরিচালক রাসেল পারভেজ।
বক্তারা বলেন, চাঁদপুর বড়স্টেশন কমিউনিটি একটি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। এই এলাকার অসহায় ও অস্বচ্ছল মানুষের মুখে হাসি ফোটাতে এই সংগঠনটি কাজ করে যাচ্ছে। এলাকার সুবিধা বঞ্চিত মানুষদের যেকোন বিপদে-আপদ এবং দুর্ভোগ-দুঃসময়ে তারা মানবতার হাত বাড়িয়ে দিচ্ছে। সেই ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় এবারও বড়স্টেশন কমিউনিটির উদ্যোগে সুবিধাবঞ্চিত নিম্নবিত্ত মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হলো। এর আগে রমজানের শুরুতে তিন শতাধিক পরিবারকে ইফতার সামগ্রী উপহার দিয়েছে। আমরা তাদের এই কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মমিন চোকদার, মোঃ মুনসুর সরকার, মোঃ জয়নাল বেপারি, হানিফ চোকদার, হযরত আলি মাল, কামরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ঈদ উপহার বিতরণের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য আমিনুল ইসলাম,মোঃ বাকি বিল্লাহ, মোঃআবু বকর, কবির জমাদ্দার, সালাউদ্দিন খান,সাইফ ভূঁইয়া, মুকবিল আহমেদ,নাসরিন সুলতানা মিলি, নজির আহমেদ, কার্যকরী সদস্য সাদিয়া আক্তার রুমা, সাইফুল খাঁন, সবুজ দেওয়ান, রতনা,সুনিলসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
১৬ মার্চ ২০২৬