Home / চাঁদপুর / চাঁদপুরে স্বামীর সাথে অভিমান করে গৃহবধুর আ/ত্ম হ/ত্যা
স্বামীর

চাঁদপুরে স্বামীর সাথে অভিমান করে গৃহবধুর আ/ত্ম হ/ত্যা

চাঁদপুরে স্বামীর সাথে অভিমান করে উম্মে হানি (২৮) নামের গৃহবধু আত্মহত্যা করেছে। রোববার বিকেল শহরের আলিমপাড়া এলাকায় শ্বশুড় বাড়িতে ঘটনাটি ঘটে।

নিহত উম্মে হানী শহরের আলিমপাড়া এলাকার তানভীর খানের স্ত্রী। তাদের ৬ মাসের রিভান নামের পুত্র সন্তান রয়েছে।

নিহতের ভাই ও তার স্ত্রী জানান, প্রেমের সম্পর্কে ৭ বছর পূর্বে উম্মে হানী ও তানভীরের বিয়ে হয়। দাম্পত্য জীবনে প্রায়ই স্বামী তানভীরের পরকীয়া ও নানা বিষয়ে ঝাগড়া বিবাধ হতো। দীর্ঘদিন উম্মেহানী সদর উপজেলার কল্যান্দি নিজ বাড়িতে অবস্থান করার পর শনিবার স্বামী ফোনে শ্বশুড় বাড়ি আসে। রোববার দুপুরে উম্মে হানী আত্মহত্যা করেছে বলে ভাইকে জানায় তানভীর। পরে তারা এসে দেখে উম্মে হানী মেঝেতে শুয়ে আছে। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অলোক কুমার সাহা বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি চাঁদপুর সদর মডেল থানায় অবগত করলে এসআই শাখওয়াত হোসেন লাশটির সুরাহতাল রিপোর্ট তৈরি করেন।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ ফয়েজ আহমেদ বলেন, লাশটির সুরাহতাল রিপোর্ট তৈরি করে মর্গে পাঠানো হবে। তবে ময়নাতদন্ত রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
১৬ মার্চ ২০২৬