চাঁদপুরে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী আলেমা সুলতানা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পরিবার কল্যাণ সহকারী আলেমা ৫ম বারের মতো জেলায় শ্রেষ্ঠ স্থান অর্জন করেছে। সে উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী। তিনি মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনা ও মা-শিশু স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০২৬ সালেও পরিবার কল্যাণ সহকারী পদে জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব লাভ করেন।

এর পূর্বে বিগত ২০২১ সাল থেকে একটানা ২০২৬ পর্যন্ত পরিবার কল্যাণ সহকারী হিসেবে চাঁদপুর জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হন।২০১৩ সালে ওই পদে চাকুরীতে যোগদান করেন আলেয়া সুলতানা।গত ১৪ জুলাই ( মঙ্গলবার) মতলব দক্ষিণ উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভায় শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রায়হান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দীপ্ত দাস,মতলব প্রেসক্লাবের আহবায়ক আমির খসরু, উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল্লাহ্ প্রধান।

এর আগে গত ১২ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে নির্বাচিত হওয়ায় জেলা প্রশাসক আহম্মেদ জিয়াউর রহমানের কাছ থেকে সন্মাননা ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন আলেমা সুলতানা।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক,
১৫ জুলাই ২০২৬