Home / চাঁদপুর / চাঁদপুরে মুক্তিযোদ্ধা ফজলুল করিম খানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
মুক্তিযোদ্ধা

চাঁদপুরে মুক্তিযোদ্ধা ফজলুল করিম খানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম (মনু খান) (৮৫)-এর গার্ড অব অনার ও জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাদ মাগরিব সদর উপজেলার পূর্ব বাখরপুর তামিরুল মিল্লাত মহিলা মডেল মাদ্রাসা মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে রাষ্ট্রের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম মনু খানকে গার্ড অব অনার প্রদান করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহযোদ্ধা ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম মনু খানের মরদেহ পারিবারিক খান বাড়ি কবরস্থানে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন করা হয়।

প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া,
১৩ আগস্ট ২০২৬