চাঁদপুরে মানবদূত সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার ও দোয়া
চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও সংগঠনের সদস্যদের অংশগ্রহণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মার্চ) বিকেলে চাঁদপুরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে এ ইফতার বিতরণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পথচারী ও সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সাইফুল ইসলাম আকাশ, মোঃ আল-আমিন তালুকদার, আতাউর রহমান রানা, মোঃ সোহেল গাজী, মোঃ রাজু খান ও রনি মজুমদারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বেগম জামে মসজিদের সহকারী ইমাম মাহামুদ।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজের অসহায় ও পথচারী মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া,
১৫ মার্চ ২০২৬