চাঁদপুর জেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সমাজের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ জনগণের সামনে তুলে ধরা সাংবাদিকদের প্রধান দায়িত্ব। তিনি বিভেদ ভুলে সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে গণমাধ্যমকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
পবিত্র মাহে রমজান উপলক্ষে মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় শহরের চেয়ারম্যান ঘাটস্থ বিডি কারেন্ট নিউজ ২৪ এর কার্যালয়ে ও ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলে। অনুষ্ঠান সভাপতিত্বে করেন অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিডি কারেন্ট নিউজ ২৪ এর সম্পাদক ও প্রকাশসক ডা. শেখ মহসিন সঞ্চালনায় করেন ও বিডি কারেন্ট নিউজ ২৪ এর নির্বাহী সম্পাদক এস. এম. মহসিন। অনুষ্ঠানের বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি শামসুল ইসলাম মন্টু ও মাহমান হিসাবে মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভি. এম. মোস্তফা কামাল অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ও জেলা যুবদলের সাধারন সম্পাদক মোঃ নুরুল আমিন খান আকাশ,
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর সময়-এর প্রকাশক মোঃ এরশাদ খান, দৈনিক চাঁদপুর সময়-এর প্রধান সম্পাদক এম. ফরিদুল ইসলাম উকিল, চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশিক খান, মাই টিভির জেলা প্রতিনিধি মনোয়ার কানন, দৈনিক চাঁদপুর জমিন-এর যুগ্ম সম্পাদক মোঃ খোরশেদ,
অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন রানা, বিডি মেঘনা নিউজ ২৪-এর সম্পাদক ও প্রকাশক মাসুদ রানা,। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন ছিলেন চাঁদপুরের নারী সংগঠক নেত্রী বিজয়ী তানিয়া ইসতিহাক, বিডি কারেন্ট নিউজ ২৪-এর অ্যাডমিন আব্দুল কাদির, পরিচালক মনির মিয়াজী, খোকন পাটোয়ারী, স্বপন পাটোয়ারী, আব্দুল আলী মিয়াজী, ব্যবসায়ী মোঃ ইমরান হোসেন, তালহা জুবায়ের, মোহাম্মদ রাব্বি ডালি, আরিয়ান নুরুল্লাহসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় স্থানীয় সাংবাদিক, সুধীজন এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা মাহে রমজানের শিক্ষা তুলে ধরে সত্যনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
স্টাফ রিপোটার/
১০ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur