চাঁদপুরে বিজয়ীর উদ্যোগে বসন্ত বরন উৎসব
শীতের জীর্ণতা সরিয়ে এসেছে ঋতুরাজ বসন্ত। ফুলের সৌরভে মেতে উঠবে চারপাশ। বসন্তের রং ‘বাসন্তী’কে সঙ্গে নিয়েই শুরু হবে দিনের শুরু। গাঁদা ফুলের রঙেই আজ সাজে সেজেছে তরুণীরা। পরছে বাসন্তী রঙের শাড়ি। খোঁপায় গুজছে ফুল, মাথায় টায়রা আর হাতে পরছে কাঁচের চুড়ি।
চাঁদপুরে বসন্ত বরন উৎসব আয়োজন করেছে চাঁদপুরের প্রথম প্রশিক্ষন বেইজ নারী সংগঠন বিজয়ী – নারী উন্নয়ন সংস্থার অস্থায়ী কার্যালয়ে লাল, হলুদ শাড়ী আর মাথায় ফুল দিয়ে বিজয়ী এর সদস্য নারী উদ্যোক্তারা বসন্তের গান গেয়ে কেক কেটে এই বসন্ত উৎসব পালন করেন।
বিজয়ী এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান জানান, পহেলা ফাল্গুন, জীবনকে রাঙিয়ে দেয়ার দিন।বসন্ত মানেই- কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা। তাই তরুণ-তরুণীদের পাশাপাশি সব বয়সী মানুষ ঘরের বাইরে। চাঁদপুরের প্রথম নারী সংগঠন হিসেবে নারী উদ্যোক্তাদের নিয়ে আমাদের এই ছোট আয়োজন সত্যি অনেক আনন্দদায়ক ছিল এবং স্মৃতিময় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, “বসন্ত শুধু ঋতুর পরিবর্তনের বার্তা নয়, এটি নতুন স্বপ্ন দেখার প্রেরণা। নারী উদ্যোক্তাদের আত্মবিশ্বাস ও সৃজনশীলতাকে এগিয়ে নিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা চাই চাঁদপুরের নারীরা ঘরে-বাইরে সমানভাবে নিজেদের অবস্থান তৈরি করুক। বিজয়ী সবসময় তাদের দক্ষতা উন্নয়ন ও স্বাবলম্বী হওয়ার পথচলায় পাশে থাকবে। ভবিষ্যতেও নারী উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে আমাদের এমন আয়োজন অব্যাহত থাকবে।”
এ সময় উপস্থিত ছিলেন বিজয়ী এর সংগঠনের নেতৃবৃন্দ ও নারী উদ্যোক্তাগন।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
১৭ ফেব্রুয়ারি ২০২৬